সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদাবাজি ও মারামারির ঘটনায় গ্রেপ্তার হওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনকে এবার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিল বিএনপি।

মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব। তিনি সিরাজগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ ও উল্লাপাড়া থানা কার্যালয়ে এক বিএনপি নেতাকে মারধোর এবং চাঁদাবাজির মামলা রয়েছে। এসব কারণে কেন আপনার (আজাদ হোসেন) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ২৫ জুলাই মারপিটের অভিযোগে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টার বাদী হয়ে একটি ও ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন নামে অপর এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় আজাদ হোসেনসহ ৬ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজাদ হোসেনকে জামিন দেয় আদালত।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ কারণ দর্শানো নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা আজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট টাইম : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬