সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষ্যে ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ নাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান এবং ৩নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি খিজির হায়াত মোল্লা, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল হেলাল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ভোলাহাট সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মোছাঃ নিলুফা। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দুর্নীতি, মাদক, বৈষম্য ও কোটা-ভিত্তিক অন্যায়ের বিরুদ্ধে সচেতন সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

আপডেট টাইম : ০৫:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬