সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র দু’টি অভিযানে ভারতীয় মাদক দ্রব্য ইয়াবা, নেশা জাতীয় চকো প্লাস সিরাপ, মোবাইল ফোন, মোটরসাইকেলসহ ১জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৭-১৫ টার সময় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও ১টি মোটরসাইকেল জব্দ করে।
এছাড়াও গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০-১৫ টার সময় অপর একটি অভিযানে বাখেরআলী বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে ১ জন চোরাকারবারী মোঃ হুমায়ুন (২৯), পিতা-মৃত এমরান, গ্রাম-কালিনগর, সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ-কে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ১টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ আটক করে। জব্দকৃত ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২,৬১,১০০’০০ (দুই লক্ষ একষট্টি হাজার একশত) টাকা। আটককৃত আসামীসহ ইয়াবা, মোবাইল ফোন ও ১ টি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও অপর  ১টি মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ১ জন আসামীসহ ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা,  পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

One thought on “চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ১ জন আটক

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ১ জন আটক

আপডেট টাইম : ০৪:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র দু’টি অভিযানে ভারতীয় মাদক দ্রব্য ইয়াবা, নেশা জাতীয় চকো প্লাস সিরাপ, মোবাইল ফোন, মোটরসাইকেলসহ ১জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৭-১৫ টার সময় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও ১টি মোটরসাইকেল জব্দ করে।
এছাড়াও গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০-১৫ টার সময় অপর একটি অভিযানে বাখেরআলী বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে ১ জন চোরাকারবারী মোঃ হুমায়ুন (২৯), পিতা-মৃত এমরান, গ্রাম-কালিনগর, সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ-কে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ১টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ আটক করে। জব্দকৃত ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২,৬১,১০০’০০ (দুই লক্ষ একষট্টি হাজার একশত) টাকা। আটককৃত আসামীসহ ইয়াবা, মোবাইল ফোন ও ১ টি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও অপর  ১টি মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ১ জন আসামীসহ ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করেছে।
আরও পড়ুন: মিটার না থাকায় নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ, ভোগান্তিতে শত শত গ্রাহক