সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চার দিন ধরে যমুনায় বাড়ছে পানি, বন্যা নিয়ে যে আভাস দিল পাউবো

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে টানা চারদিন ধরে বাড়ছে। তবে আরও কয়েকদিন পানি বাড়ার কথা জানালেও বন্যার আশংকা উড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮০ মিটার। ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের তিনদিনে এই পয়েন্টে পানি বেড়েছে যথাক্রমে ৭, ৫ ও ৬ সেন্টিমিটার।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৫৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে আগের তিনদিনে যথাক্রমে ৭, ৪ ও ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, গত জুন মাস থেকেই পানি কখনো বাড়ছে, কখনো কমে যাচ্ছে। বেশ কিছুদিন পানি কমতে থাকার পর গত ৪দিন ধরে ধীর গতিতে যমুনার পানি বাড়ছে। আরও ৪ থেকে ৫ দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিপৎসীমা অতিক্রম বা বন্যা হওয়ার কোন সম্ভাবনা নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিন ধরে যমুনায় বাড়ছে পানি, বন্যা নিয়ে যে আভাস দিল পাউবো

আপডেট টাইম : ১২:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬