সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

চৌমুহনীতে চলন্ত বাসে মাদক উদ্ধার, আটক ১ 

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত বেগমগঞ্জ মডেল থানাধীন কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপকূল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কুমিল্লা থেকে লক্ষ্মীপুরগামী “উপকূল” নামীয় বাসে তল্লাশি চালিয়ে উত্তর আনন্দপুর, বুড়িচং (কুমিল্লা) এলাকার বাসিন্দা মোঃ মনির হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সাদা সিনথেটিক ব্যাগের ভেতর থেকে খাঁকি স্কচটেপে মোড়ানো নীল পলিথিনে রাখা প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলার উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

চৌমুহনীতে চলন্ত বাসে মাদক উদ্ধার, আটক ১ 

আপডেট টাইম : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬