সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

চৌমুহনীতে সেমাই কারখানায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

চৌমুহনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরস্থ একটি সেমাই কারখানায় রবিবার (১ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত ও মোড়কজাত করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযানের সময় পরিবেশের অস্বাস্থ্যকর অবস্থা পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এদিকে, অভিযানের দ্বিতীয় দিনে কলেজ রোড সংলগ্ন পাইকারি বাজারসমূহে মালামাল লোডিং-আনলোডিং কার্যক্রম তদারকি করা হয়। এ সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনার দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে মোট ১২,০০০/- (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

চৌমুহনীতে সেমাই কারখানায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬