সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

চৌহালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

​’দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের জন্য অধিগ্রহণকৃত নির্ধারিত মাঠে এই প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

​র‍্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতী খাতুনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। দিনব্যাপী এই প্রদর্শনীতে বিভিন্ন খামারির প্রদর্শিত গবাদিপশু, হাঁস-মুরগি, গরু-ছাগল, ভেড়া-দুম্বা এবং প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উদ্ভাবন দেখতে ভিড় করেন স্থানীয় খামারি ও সাধারণ দর্শনার্থীরা।
​আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাতের সমন্বিত ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌহালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫