প্রতিবেদক, হাকিমপুর (দিনাজপুর)
মালিককে বেধড়ক পিটিয়ে ছিনতাই করা প্রাইভেট কার বিক্রির সময় দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মালিককে বেধড়ক পিটিয়ে ছিনতাই করা প্রাইভেট কার বিক্রির সময় দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বিরামপুর পৌরশহরের চাঁদপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল(৫২), একই এলাকার শিমলতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল (২৯), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫২), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন (৪১) ও একই এলাকার আম্বর আলীর ছেলে মাসুদ রানা অরফে শুভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে ঢাকার নারায়নগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাই হয়। প্রাইভেট কারটি কয়েকদিন ধরেই বিরামপুর কলেজ বাজার এলাকায় অবস্থান করছিল। মঙ্গলবার বিকেলের দিকে বিরামপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির চেষ্টা করছিলেন ছিনতাকাইকারী ওই চক্রটি। এ সময় ক্রেতা নারায়নগঞ্জে বিআরটিএতে ফোন দিয়ে প্রাইভেট কারের আসল মালিকের সাথে কথা বলেন। কথার ফাঁকে ওই ব্যক্তিকে তাদের প্রাইভেট কারটি ছিনতায়ের বিষয়টি অবগত করলে তারা দ্রুত পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে প্রাইভেট কারসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে জনতার কণ্ঠকে জানান, চোরাই গাড়ি বিক্রির সময় সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গাড়িসহ তাদের জেলা ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

রিপোর্টার: 

















