জনতার কণ্ঠে সংবাদ প্রচারের পর ক্যান্সার আক্রান্ত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রামের মৃত আয়নাল শেখের জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ালেন বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুল ইসলাম উজ্জল।
রোববার দুপুরে তিনি ছুটে যান জাহাঙ্গীরের বাড়ি। তার চিকিৎসার সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ধন্যবাদ জানান জনতার কণ্ঠকে।
জানা যায়, দেড় বছর আগে ক্যান্সার আক্রান্ত হন জাহাঙ্গীর। বিষয়টি জানার পরই স্ত্রী মমতা বেগম স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য করো সঙ্গে সংসার পেতেছেন। বাবাকে ছেড়ে গেছেন মনিরুলও। সবাই চলে গেলেও বৃদ্ধ মা আছিয়া বেওয়া সন্তানের পাশে রয়ে গেছেন। সরকারি জায়গার একটি কুড়েঘরে মা ও ছেলে মানবতের জীবযাপন করছেন। ছেলের চিকিৎসার অর্থ যোগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন।
জাহাঙ্গীরের মানবতের জীবন নিয়ে জনতার কণ্ঠ মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। আল আরাফা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম উজ্জ্বলের নজরে এলে নিজ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন।
এর আগে গত ২২ নভেম্বর জনতার কণ্ঠ মাল্টিমিডিয়ায় “ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীরকে ছেড়ে গেছে স্ত্রী-সন্তান, বৃদ্ধ মাকে নিয়ে মানবেতর জীবনযাপন” এমন শিরোনামে জনতার কণ্ঠ মাল্টিমিডিয়ায় একটি ভিডিও স্টোরি প্রচার হয়।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 





















