সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাটে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩রা জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মামুনুর রশিদ (৩৫) জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

বিজিবি সুত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় টহলে বের হয়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ২৮১/৪৭ এস হতে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশিদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

One thought on “জয়পুরহাটে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জয়পুরহাটে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

আপডেট টাইম : ০৪:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬