‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
সভায় বক্তব্য দেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি বেগম এবং মৎস্যচাষি সালেহা আক্তার, মিটুন চন্দ্র রায় ও দুলাল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















