সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জলঢাকায় জামায়াতের বিশাল মিছিল-সমাবেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 64

কামরুজ্জামান (কামরুল) নীলফামারী প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন, জুলাই সনদ ঘোষনা ও বাস্তবায়ন, নির্বাচনে সকল দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী সহ পাঁচ দফা দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জলঢাকা উপজেলা জামায়াত।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে জামায়াত। মিছিলটি জলঢাকা সরকারি পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয় ।

মিছিল পূর্ব এক বিক্ষোভ সমাবেশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছানের পরিচালনায় অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন এখন শুধু জামায়াতের দাবি নয়, এটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতার উপস্থিতি এ কথাই প্রমান করে। জুলাই সনদ ঘোষনা ও পিআর পদ্ধতির বাস্তবায়ন সহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়িত না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠার দরজা খুলে যাবে। তিনি হুশিয়ারি উচ্চারন করেন যে, অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি বাস্তবায়িত না হলে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলার সহকারি সেক্রেটারি মুজাহিদ মাসুম, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব সাদের হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি জনাব মনিরুজ্জামান জুয়েল, জেলা শুরা সদস্য ও নীলফামারী-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বিক্ষোভ সমাবেশের পরে শুরু হওয়া মিছিলটি পাইলট স্কুল থেকে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পাইলট স্কুলে এসে শেষ হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জলঢাকায় জামায়াতের বিশাল মিছিল-সমাবেশ

আপডেট টাইম : ০৮:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫