সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জাতীয় পার্টিকে একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 33

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

পুলিশের বাধার কারণে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে জাতীয় পার্টি। তবে পুলিশ বলছে, ‘তাদের কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেওয়া হয়েছে’।

শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জাতীয় পার্টি একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি। কারণ রাস্তায় কোনো কর্মসূচির অনুমতি আমরা দিতে পারি না। মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে। কিন্তু তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি। কিন্তু তারা কোনো কথা শোনেনি। সড়ক বন্ধ করে জনসভায় জনভোগান্তি হওয়ার কারণে এক পর্যায়ে তাদের একটু দৌড়ানি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম জানান, এলাকার লোকজন এসে জাতীয় পার্টির কর্মসূচিতে বাধা দিলে, সেই সময় জাতীয় পার্টির লোকজনকে আমরাই রক্ষা করি।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দেখা যায় জাতীয় পার্টির কার্যালয়ের ফটক বন্ধ। কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। সমাবেশের জন্য আনা চেয়ার-টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশনের লোকজন।

এর বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয়। এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে ৯-১০ জন এসে তাদের ওপর চড়াও হয়। এতে জাতীয় পার্টির একজন আহত হন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জাতীয় পার্টিকে একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা

আপডেট টাইম : ০৯:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫