সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও আ.লীগের অর্ধশত নেতাকর্মী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপি ও আ.লীগের অর্ধশত নেতাকর্মী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও দাঁড়িপাল্লার প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খানের হাত ধরে জামায়াতে ইসলামীতে যোগ দেন তারা।

সাবেক ইউপি চেয়ারম্যান ও উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তিন নেতাকর্মী ও ইউনিয়ন কৃষকদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, ছাকোয়াত হোসেন, জিল্লার হোসেন, আল-মাহমুদ, শাহিদুল ইসলাম, রবিউল করিম, মাসুদ রানা, মানিক মিয়া, মজিদ মিয়া, দুলাল মিয়া, আবেদ আলীসহ ৪৭ নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।

যোগদানকারীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম খান বলেন, আজকের এই যোগদান প্রমাণ করে যে জনগণ আগামী দিনের রাষ্ট্রক্ষমতায় জামায়াতকে দেখতে চায়। দলে দলে মানুষের জামায়াতে যোগদানই তার বড় লক্ষণ।”নতুন যোগদান করা নেতাকর্মীদের নিয়ে আগামীতে উল্লাপাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ সব দল পরীক্ষা করে দেখেছে। এখন সবার মুখে একটাই শ্লোগান— সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। যারা জামায়াতের আদর্শের সঙ্গে ঐক্যমত পোষণ করে আজ দলে যোগ দিয়েছেন, তারা আগামী দিনের ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও আ.লীগের অর্ধশত নেতাকর্মী

আপডেট টাইম : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬