সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করায় ১৪ বছরের চাকরি হারালেন মোয়াজ্জিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে নির্বাচনী প্রচারণার করায় চাকরি হারালেন ইব্রাহিম সরকার নামে এক মোয়াজ্জিন।

তিনি দীর্ঘ ১৪ বছর ধরে উপজেলার ভট্ট কাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিনের চাকরি করছিলেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তাকে চাকরি থেকে বাদ দেয় মসজিদ কমিটি।

ইব্রাহিম সরকার বলেন, ভট্ট কাওয়াক জামে মসজিদে ১৪ বছর ধরে মোয়াজ্জিনের চাকরি করেছি। সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করায় আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। সোমবার রাতে মসজিদ কমিটির কাছে হিসাব বুঝিয়ে দিয়ে ও চাবি হস্তান্তর করে চলে এসেছি।

এ ব্যাপারে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অরুন খান জানান, মসজিদটি গ্রামের সকল দলের মানুষের সহযোগিতায় পরিচালিত হয়। মোয়াজ্জিন ইব্রাহিম সরকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি প্রকাশ্যে জামায়াত প্রার্থীর পক্ষে রাস্তায় রাস্তায় মাইকে প্রচারণা করায় গ্রামের বিএনপি সমর্থিত লোকজন ইব্রাহিম সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। বিষয়টি ইব্রাহিম সরকারকে জানালে তিনি তার দল ছাড়বেন না বলে ঘোষণা দেন এবং মসজিদের পাওনা অর্থ পরিশোধ করে চাবি জমা দিয়ে চলে যান। তাকে চাকরিচ্যুত করা হয়নি।

এদিকে এ ঘটনায় ইব্রাহিম সরকারের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ,জামায়াতের সমর্থক হওয়ায় মোয়াজ্জিন ইব্রাহিম সরকারকে চাকরি থেকে বাদ দিয়ে মসজিদ কমিটি অন্যায় করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করায় ১৪ বছরের চাকরি হারালেন মোয়াজ্জিন

আপডেট টাইম : ০৬:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬