উত্তর জার্মানির স্টাড শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। খবর রয়টার্সের।
আরও পড়ুন:
জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার জনসংখ্যার স্টাড শহরের কেন্দ্রস্থলের একটি যুবকেন্দ্রে ঘটেছে।
কয়েকটি গণমাধ্যমে একাধিক হামলাকারীর সম্পৃক্ততার কথা বলা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















