জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাড়াশ পৌর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৃণাল সরকার মিলু দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সাংবাদিক মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পরিবারের দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন বলেও দাবি পরিবারের।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















