সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিংড়ায় উপজেলা প্রশাসনের আলোচনা সভা

নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুম নিশাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান।

​রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টারসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আন্দোলনকারীদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই সাহসিকতা ও অধিকার আদায়ের লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, ‘জুলাই যোদ্ধা’, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিংড়ায় উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আপডেট টাইম : ০১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬