হাজারও মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পারে জুলাই পূর্ণজাগরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় যমুনা নদীর ক্রসবার বাঁধ-৩ (চায়না বাঁধ) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই পুনর্জাগরণ-২০২৫ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ও তাদের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র সমন্বয়ক, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের হাজারও মানুষ অংশ নেয়।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’র প্রতীকী ম্যারাথন উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ 


















