সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জেন-জি প্রজন্মের প্রত্যাশা নিয়ে মুখ খুললেন জান্নাত

জান্নাত জুবাইর রহমানি—বিনোদন জগতের উঠতি তারকা। ভারতের জনপ্রিয় ডিজিটাল এই তারকা মাত্র ২১ বছর বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে গেছেন। অভিনেত্রী হিসেবে তার প্রধান পরিচিতি হলেও সামাজিকমাধ্যমেও রীতিমতো সেলিব্রিটি। ইনস্টাগ্রামে এই সুন্দরীর ফলোয়ার ৪ কোটি ৬০ লাখের বেশি।

সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’র রোহিত খিলনানির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বিনোদন জগতের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জান্নাত জুবায়ের। এ সময় জেন-জি প্রজন্মের বিনোদন ভাবনা নিয়ে তিনি তার মূল্যায়ন তুলে ধরেছেন।

আরও পড়ুন: দুর্গাপূজায় আসছে সালমার নতুন চমক, সম্পন্ন রেকর্ডিং

মাইক্রো ড্রামার উত্থান, দর্শকদের সিনেমা হল ছেড়ে ওটিটি-মুখী হওয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে তরুণদের বিনোদন গ্রহণের অভ্যাসে কীভাবে পরিবর্তন এসেছে, আর এই জেন-জি প্রজন্মের আবেদন কী—তা নিয়ে নিজের স্পষ্ট মতামত দিয়েছেন জান্নাত। এ ছাড়া, ওই সাক্ষাৎকারে ভক্তদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া এবং অনুভূতির পাশাপাশি নিজের ক্যারিয়ারের নানা মজার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি।

বর্তমানে জান্নাতকে কুকুটাক টিভি অ্যাপের মাইক্রো ড্রামা রিয়েলিটি শো ‘সাবসে বড়া ড্রামেবাজ’-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে। সেখানে তিনি নতুন তারকাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ছোট ফরম্যাটের গল্পের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরছেন।

জান্নাত জুবাইর রহমানি হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ছোট পর্দায় অনেক ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। কিশোরী জন্নতের অভিনয় অনেকেই মনে রেখেছেন। মাত্র ৯ বছর বয়সে বিনোদন জগতে পা পেড়েছিল ২১ বছরের তন্বী নায়িকার।

সূত্র: বলিউড হাঙ্গামা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জেন-জি প্রজন্মের প্রত্যাশা নিয়ে মুখ খুললেন জান্নাত

আপডেট টাইম : ০৮:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬