সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানাল বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। এ লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ, এলএনজি সরবরাহ এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

জ্বালানি উপদেষ্টা বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানান। দেশের জ্বালানি খাতে, বিশেষ করে এলএনজি সরবরাহে বিদেশি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক সাযুজ্যপূর্ণ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।

One thought on “জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানাল বাংলাদেশ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানাল বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬