সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজর

পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করছে বিজিবি। ছবি : সংগৃহীত

জ্বালানি তেল পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরের প্রবেশমুখে বিজিবির চেকপোস্টে ভারতীয় ট্রাকগুলোতে বিশেষ তল্লাশি ও তেল পরিমাপ করতে দেখা যায়।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তাদের ট্যাংকে থাকা তেলের পরিমাণ পরিমাপ করা হচ্ছে। ট্রাকগুলো খালি অবস্থায় ভারতে ফেরত যাওয়ার সময় আবারও তেলের পরিমাণ যাচাই করা হবে।

এতে বাংলাদেশ থেকে অবৈধভাবে জ্বালানি তেল পাচার রোধ করা সম্ভব হবে বলে মনে করছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম ঠেকাতে এ ধরনের তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজর

আপডেট টাইম : ০৩:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬