সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জ্বালানি তেল মজুতের দায়ে তিনজনের কারাদণ্ড

বিপুল সংখ্যক জ্বালানি তেল মজুত। ছবি : সংগৃহীত

সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত ধোপগুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ধোপগুলের নুনু মিয়ার ছেলে উছমান, লুলু মিয়ার ছেলে জাকির হোসেন ও মজু মিয়ার ছেলে হাফিজ মো. লাহিন মিয়া।

অভিযানে দেখা যায়, বাসাবাড়িতে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে বাজারে উচ্চমূল্যে বিক্রি করছিল অভিযুক্তরা। এ ধরনের অবৈধ মজুতদারির কারণে বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে নয়শত বিশ লিটার ডিজেল, ৫টি খালি ড্রাম, ১টি অর্ধপূর্ণ ড্রাম, ৪টি পূর্ণ ড্রাম এবং তেল ভরার বিভিন্ন সরঞ্জামসহ ত্রিপল উদ্ধার করা হয়। এ অপরাধের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ধারা-৩ বিধান লঙ্ঘনের অপরাধে ধারা-৬ অনুযায়ী তিনজনকে দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বলেন, অভিযানকালে জব্দকৃত তেল বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা সরকারি ধার্য মূল্যে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জ্বালানি তেল মজুতের দায়ে তিনজনের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬