সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ট্রাকযোগে পাচারকালে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার দুই

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে গোখাদ্য বহণকারী ট্রাকে তল্লাশী চালিয়ে ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগষ্ট) ভোররাতে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায় পুলিশ। একই ট্রাক থেকে আরও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনও জব্দ করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলা সদরের রামভদ্রপুর গ্রামের বিশারত আলীর ছেলে ট্রাকটির চালক মো. আবু বক্কর (৪৪) ও চালকের সহকারি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজারের মো. লালবর আলীর ছেলে মো. সোহাগ আলী (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার একটি টিম সেতুর টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গো-খাদ্যবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হোরোইন ও ৫৮টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ট্রাকটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য ৪ কোটি টাকারও বেশি। গ্রেপ্তার চালক আবু বক্তারের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন, গো খাদ্য বহণকারী ট্রাকে হেরোইনের বিশাল চালান পাচার হচ্ছিল। এই যানবাহনে মাদক পরিবহণ করার কথা না। এখন আর কোন পরিবহণও সন্দেহের বাইরে রাখা সুযোগ নাই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ট্রাকযোগে পাচারকালে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার দুই

আপডেট টাইম : ০৬:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬