সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
নোয়াখালীর সোনাইমুড়ীতে 

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) নামের এক তরুণের ডান হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় আরেক আরোহী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হয়ে পা ভেঙে যায়।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বিজয় দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে জোরালো ধাক্কা দিলে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দুজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার অবনতি হলে বিজয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, “বিজয়ের ডান হাত কাঁধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহত তরুণ হাসপাতালে চিকিৎসাধীন।”
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর সোনাইমুড়ীতে 

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৫:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫