সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, মাঝখানে থাকা মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় মাঝে থাকা এক মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নগরবারী মহাসড়কের উল্লাপাড়া বাঁখুয়া ওয়াপদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী খালিদ হাসান সানি (৩৫) পোলার আইসক্রিম বাঁখুয়া এরিয়া অফিসের সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের সোহরাব আলীর ছেলে।

আরও পড়ুন: কৃতী সন্তানদের অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঁখুয়া এলাকায় ট্রাক ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় মাঝখানে থাকা মোটরসাইকেল আরোহী সানি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ ট্রাক ও কার্ভাড ভ্যান আটক করেছে কিন্তু চালক ও হেলপারদের আটক করতে পারেনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক, কার্ভাডভ্যান এবং তার চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, মাঝখানে থাকা মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৪:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬