সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন আবু সাঈদ বাবু

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ নুর আলম বাবু।
নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে ভূল্লী উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে আবু সাঈদ বাবু-এর নাম চুড়ান্ত করা হয়েছে।
ভূল্লী উপজেলার ক্রীড়াঙ্গনে আবু সাঈদ নুর আলম বাবু সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান খেলোয়াড়দের সম্পৃক্ত করে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ভূল্লী উপজেলায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার চর্চা আরও বাড়বে। পাশাপাশি প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও তৈরি হবে।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিকল্পনা, নিয়মিত প্রতিযোগিতা ও খেলোয়াড়দের সহযোগিতা নিশ্চিত করা গেলে ভূল্লী উপজেলা থেকে ভবিষ্যতে আরও ভালো মানের খেলোয়াড় উঠে আসতে পারে।
সংশ্লিষ্টরা জানান, একটি কার্যকর উপজেলা ক্রীড়া সংস্থা স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং জেলা পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে উপজেলা ক্রীড়া সংস্থার ভূমিকা রাখবে।
ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ নূর আলম বাবু বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। ভূল্লী উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ সুযোগ করে দেওয়াই হবে আমাদের অন্যতম লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভূল্লী উপজেলা থেকে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ের ভালো মানের খেলোয়াড় তৈরি হবে এটাই আমাদের প্রত্যাশা।
এ বিষয়ে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “ভূল্লী উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমরা কাজ শুরু করেছি। নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ নুর আলম বাবুর নেতৃত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের সম্পৃক্ত করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরতে উপজেলা ক্রীড়া সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
উল্লেখ্য, আবু সাঈদ নুর আলম বাবু ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বোদা উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক এবং বোদা পাইলট গালস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি আগমনী স্পোটিং ক্লাবের আজীবন সদস্য এবং ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন আবু সাঈদ বাবু

আপডেট টাইম : ১০:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬