সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৮৫ জন দেখেছেন

মো. ইয়াকুব আলী তালুকদার। জনতার কণ্ঠ.কম

রুকনদের ভোটে তৃতীয়বারের জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান।

রোববার (২ নভেম্বর) দুপুরের দিকে জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৮ সময়কালের জন্য ডা. শফিকুর রহমানকে আমির  ঘোষণার কথা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত

আপডেট টাইম : ০২:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫