সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ডেঙ্গুর ঝুঁকি ডিসেম্বর পর্যন্ত রয়েছে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 40

স্বাস্থ্য ডেস্ক। জনতার কণ্ঠ.কম

রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার মানুষ। একই সঙ্গে মৃত্যু হয়েছে ৮০ জনের। রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে অক্টোবরের শেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪৯ জন রোগী, যার মধ্যে ১২৮ জনই ডেঙ্গু আক্রান্ত—এটি চলতি বছরের এক দিনে সর্বোচ্চ সংখ্যা। কীটতত্ত্ববিদ বলছেন, এ বছর নভেম্বর-ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ।তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় পর্যন্ত (৩১ অক্টোবর) দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ৬১ হাজার জনের। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজারে। আগস্টের তুলনায় অক্টোবর মাসে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, “ডেঙ্গু ভাইরাসের চারটি আলাদা স্ট্রেন আছে। ফলে একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। নতুন স্ট্রেনে আক্রান্ত হলে জটিলতা বেড়ে যায়।” তিনি আরও বলেন, “অনেক সময় রোগীরা জ্বর কমে যাওয়ার পর ভাবেন তারা সুস্থ হয়ে গেছেন, কিন্তু ঠিক সেই সময়েই শরীরের ভেতরে গুরুতর জটিলতা তৈরি হতে পারে, যা প্রাণঘাতী পর্যায়েও পৌঁছাতে পারে।”ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে দেশের সক্ষমতা আগের চেয়ে উন্নত হলেও মৃত্যুর হার কমেনি। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ২৭৮ জন রোগী, যার মধ্যে গত তিন মাসেই প্রায় দুই শতাধিক মৃত্যু ঘটেছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, ডেঙ্গু শনাক্তে দেরি না করার জন্য সরকার পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করেছে। তিনি বলেন, “মাত্র ৫০ টাকার পরীক্ষার খরচ যেন কাউকে নিরুৎসাহিত না করে, সে কারণেই এটি বিনামূল্যে করা হয়েছে। জনগণের পাশে থাকতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।”বিশেষজ্ঞদের মতে, এ বছর মশা নিধন কার্যক্রম যথেষ্ট ছিল না। ফলে এডিস মশার প্রজনন বন্ধ করা সম্ভব হয়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ডেঙ্গুর ঝুঁকি ডিসেম্বর পর্যন্ত রয়েছে

আপডেট টাইম : ১২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫