ডক্টর অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় ডা. এরফান আহমেদ সোহেলকে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিষ্টরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেী টিসার্স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার, ডা. সাজ্জাদ কাদির শামীম ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুর আলম কমল প্রমূখ।
সিরাজগঞ্জের কৃতি সন্তান ডা. এরফান আহমেদ সোহেল ডক্টর অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যুগ্ম মহাসচিব পদ মর্যায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















