সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী।

সভায় জানানো হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ সাল পর্যন্ত ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই সময়ে তাড়াইল উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় ৩১ আগস্টের উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রস্তুতি, অনুষ্ঠানস্থল, শৃঙ্খলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই বর্ষব্যাপী আয়োজন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম নজরুলের সাহিত্য, দর্শন ও আদর্শ সম্পর্কে জানবে এবং তা ধারণ করতে উৎসাহিত হবে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইম : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬