সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুতের শক লেগে তরিকুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা (মধ্যপাড়া) গ্রামের আবদুল জলিলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল নিজ বাড়িতে কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ১১:০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬