সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াশের সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ আর নেই

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ আজ শুক্রবার ১’লা মে আনুমানিক বেলা ১১ টার দিকে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মরহুম হাসান ইকবাল শহীদ তাড়াশের বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর পেঙ্গুয়ারি নিজ গ্রাম ও বাদ এশা দ্বিতীয় জানাজা তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাড়াশ থানা পাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তাড়াশের সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ আর নেই

আপডেট টাইম : ০৪:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬