সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0-0x0-0-0#

সিরাজগঞ্জের তাড়াশে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান এবং শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য ২,৬০০ জন এবং শাকসবজি চাষের জন্য ৬০০ জন কৃষক এই প্রণোদনা পাচ্ছেন।
​আজ ৫ জুলাই (রবিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ-৩) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মো: আয়নুল হক। অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিল তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী,যুগ্ন-আহবায়ক সাইফুল খন্দকার,সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ্ আলম ফকির,সিনিয়র যুগ্ন-আহবায়ক রাজিব আহমেদ মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেন প্রমুখ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি সমৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬