সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

তাড়াশে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত

তাড়াশ থানা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০), রেহেনা খাতুন (২০)।

আহতদেরকে প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ৫ জনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন গ্রামের কয়েকটি বাড়ির সদস্যদের ভোট দিতে কেন্দ্রে যেতে বলেন। কিন্তু ওই পরিবারগুলোর সদস্যরা তার কথা না শুনে পরে গ্রামেরই আরেক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের কথায় ভোট দিতে ভোট কেন্দ্রে যান। এ নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার অনুসারীরা রাগান্বিত ছিলেন।

এর জেরে শনিবার সকালে বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার ৭ থেকে ৮ জন অনুসারী গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে লাটিসোটা নিয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট শুরু করেন। এতে নারীসহ ওই পরিবার গুলোর সাত ব্যক্তি আহত হন।

হামলার বিষয়টি মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন বিষয়টি অস্বীকার করেন।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত উভয়েই বিএনপি করে। আমি ঘটনাটি জানার পর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থাা করেছি। পরে গুড়মা গ্রামে বসে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করে দেব।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এখনও এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াশে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত

আপডেট টাইম : ০৫:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬