সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াশে ৩ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাট চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে তাড়াশ থানা পুলিশ এবং তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন নাগরিকরা জানান, এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মা মাছ, পোনা মাছ, শামুক, ঝিনুকসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আহরণ করছে। এতে তাড়াশ উপজেলাসহ চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তাড়াশে ৩ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস

আপডেট টাইম : ০৮:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬