ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
ভাতিজা তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।
সোমবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে ক্রিকেটের সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্বে যে-ই আসুক, তিনি চান বাংলাদেশের ক্রিকেটের উন্নতি। ‘যে-ই আসুক—তামিম হোক বা বুলবুল—একজন আমার আত্মীয়, আরেকজন সহকর্মী। আমি চাই, বাংলাদেশের ক্রিকেটের যেন ভালো হয়। ’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় জিনিস হলো সম্মান। এখন দেখা যাচ্ছে, স্বার্থের জন্য একে অপরকে অসম্মান করা হচ্ছে। এটা সহ্য করার মতো নয়। ’
এদিকে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আকরাম খান। এর কারণ হিসেবে তিনি জানান, তামিম ইকবাল বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বলেই এমন সিদ্ধান্ত।
আকরামের ভাষায়, ‘তামিম আমার পরিবারের সদস্য, ছেলের মতো। ও যখন নির্বাচনে অংশ নিচ্ছে, তখন আমার মনে হয়েছে একই পরিবার থেকে দুইজনের না থাকাই ভালো। ’
অক্টোবরে বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন দুই সাবেক ক্রিকেট নক্ষত্র আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। এ নিয়ে ক্রিকেটমহল বেশ সরগরম।

রিপোর্টার: 






















