সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন: টুকু

বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা আমার হাত শক্ত করলে তারেক রহমানের হাত শক্ত হবে। তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

টুকু বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একটা ইন্টারভিউতে বলেছেন ‘এই দেহেন মেয়েদের বাইরে যাওয়া মানে, মেয়েদেরকে ধীরে ধীরে বেশ্যাবৃত্তিতে ফেলে দেওয়া।’ যারা মেয়েদের সম্পর্কে এমন চিন্তা করে তাদের ভোট দেবেন আপনারা?

তিনি বলেন, আজ দ্রব্যমূল্য বৃদ্ধির পরে স্বামী-স্ত্রী রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তোলা যায় না। আমি দেখি রাস্তায় মেয়েরা মাটি কাটার কাজ করে। সেই নারীদের তারা ঘরে তুলে দিতে চায়। আমি মা-বোনদের বলে দিতে চাই- ভোট যা আছে নারীদের। আপনারা যদি নিজের পায়ে নিজে কুড়াল দেন। আমার কিছু করার নেই। দয়া করে ভোটটা জামায়াতকে দিয়েন না।

টুকু বলেন, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর মাঠে ছিল। তার জন্য আমরা জেল, জুলুম অত্যাচার ও এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি। আমাদের নেত্রী জেল জুলুম খেটেও কারো কাছে মাথা নত করেনি এবং শেষে মৃত্যুবরণ করেছে। তার জানাজায় এত মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম জানাজা আর হবে বলে মনে হয় না।

89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন: টুকু

আপডেট টাইম : ০৬:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬