সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু

চুয়াডঙ্গার তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তিতুদহ গোলাপনগর জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণের অসমাপ্ত কাজ পুনরায় শুরু হয়েছে। যার ফলে পূর্ণ হতে যাচ্ছে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা।

শনিবার (২৯ আগস্ট) সকালে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ফিরোজ হোসেন তালুকদার, মো: শিমুল হোসেন, মো: নাজমুল হোসেন ও মো: শাহাবুদ্দিন মিয়া।

দীর্ঘদিন ধরে মসজিদটির বাউন্ডারি ওয়ালের অসমাপ্ত কাজ বন্ধ থাকায় স্থানীয় মুসল্লিদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছিল। এখন কাজ আবার চালু হওয়ার ফলে তারা খুশি এবং স্বস্তি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে মো: মাসুম বিল্লাহ বলেন, “আমাদের এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান তিতুদহ গোলাপনগর জামে মসজিদ। মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এর সৌন্দর্য বৃদ্ধি করা আমাদের সকলের দায়িত্ব। তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা সব সময় এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরো জানান, পর্যায়ক্রমে মসজিদের অন্যান্য অসমাপ্ত কাজগুলোও সম্পন্ন করা হবে। তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে এই কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এই উন্নয়নমূলক কাজে স্থানীয় মুসলিম সম্প্রদায় অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কাজ সম্পূর্ণ হলে মসজিদটি আরো নিরাপদ এবং সুন্দর হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু

আপডেট টাইম : ০৯:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬