সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

তুমি আসবে বলে

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান

এখনো আমি অপেক্ষায় থাকি
মনের দরজা খুলে।
দক্ষিণা সেই বাতাসের সাথে
তুমি আসবে বলে।

 

চন্দন কাঠ শুকিয়ে গেলেও
সুবাস ঠিকই থাকে।
মনের মাঝে আজ সে নাই
তবুও ভুলিনি তাকে।

 

তুমি আমার চন্দন কাঠ
সুবাস দিতে মনে।
একদিন গভীর সম্পর্ক ছিল
তোমার আমার সনে।

 

তুমি চলে গেলে কিন্তু
সুবাস থেকে গেল।
সেই সুবাসই এখন আমার
মনের সঙ্গী হল।

 

আজ যদিও তুমি বহুদূরে
সুবাস ঠিকই আছে।
এখনো তোমার সেই সুবাস
আছে আমার কাছে।

 

আজও সেই সুবাসের সাথে
মনের কথা চলে।
এখনো আমি অপেক্ষায় থাকি
তুমি আসবে বলে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তুমি আসবে বলে

আপডেট টাইম : ১১:২১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

মোঃ শিবলী নোমান

এখনো আমি অপেক্ষায় থাকি
মনের দরজা খুলে।
দক্ষিণা সেই বাতাসের সাথে
তুমি আসবে বলে।

 

চন্দন কাঠ শুকিয়ে গেলেও
সুবাস ঠিকই থাকে।
মনের মাঝে আজ সে নাই
তবুও ভুলিনি তাকে।

 

তুমি আমার চন্দন কাঠ
সুবাস দিতে মনে।
একদিন গভীর সম্পর্ক ছিল
তোমার আমার সনে।

 

তুমি চলে গেলে কিন্তু
সুবাস থেকে গেল।
সেই সুবাসই এখন আমার
মনের সঙ্গী হল।

 

আজ যদিও তুমি বহুদূরে
সুবাস ঠিকই আছে।
এখনো তোমার সেই সুবাস
আছে আমার কাছে।

 

আজও সেই সুবাসের সাথে
মনের কথা চলে।
এখনো আমি অপেক্ষায় থাকি
তুমি আসবে বলে।