সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়ত বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?’

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বজুড়েই জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশেও সীমিত পরিসরে সমন্বয় করতে হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে তেলের দাম দ্বিগুণ হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জনগণের স্বার্থ বিবেচনায় রেখে বড় ধরনের মূল্যবৃদ্ধি না করে সীমিত সমন্বয় করেছে।

মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে, তা খুবই নগণ্য। এটি করতে হয়েছে তহবিলের ওপর চাপ সামাল দিতে এবং সরকারের অন্যান্য কার্যক্রম চালু রাখতে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?

আপডেট টাইম : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬