সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মোঃ কামরুল ইসলাম (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী (চন্ডিদাসপুর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই গ্রামের দিলদার রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য (৪নং ওয়ার্ড) মোঃ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে কামরুল ইসলাম বাড়ির পাশের একটি মাঠে জমির আইল বাঁধার কাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে কামরুল ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬