মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া):
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন শাখা আয়োজিত এলাঙ্গী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কৃষকদলের কর্মী সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (০৫ সেপ্টেম্বর ) শুক্রবার বিকেলে খোকশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ।
এলাঙ্গী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলহাজ্ব মাহমুদুন্নবী মোহাব্বত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ (কেডি)।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম মাষ্টার ,বিএনপির নেতা আতাউর রহমান পলাশ , শফিকুল ইসলাম শফি,নাজমুল হক, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া , রতন, হারুন। ধুনট সদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি ইউছুব আলী সফল, মাওলানা আদিব হাসানসহ এলাঙ্গী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজমুল হক ফকিরসহ ৬ নং ওয়ার্ড ও ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 




















