সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নওগাঁয় তিতুমির এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 72
ব্যুরো প্রধান, নওগাঁ:
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে শনিবার সকাল ৯টার দিকে রাণীনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মৃত সোমসের প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে রাণীনগর বাজারের উদ্দেশ্যে বেড়িয়ে আসেন নিহত বাবু। সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্টেশন এলাকায় ঘোড়াফেরা করছিলেন। পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে মরদেহ বাড়ি নিয়ে আসে।
আরও জানা যায়, এদিন সকালে বাবু প্রামানিক স্ত্রীর ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান। তাই অভিমানে ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন- তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এসময় সকাল ৮টা ৪৮ মিনিটে বাবু প্রামানিক রেললাইন পার হওয়ার সময় দূর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু নামে ওই ব্যক্তি অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন আসলেও স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কোন কর্নপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি। মরদহে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নওগাঁয় তিতুমির এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট টাইম : ০৪:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫