সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য মামুনুর রহমান জানান, সকালে ইছামতী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে জনগণ পুলিশকে ফোন করে। আমিও খবর পেয়ে সেখানে যাই। মরদেহটি ধুনট ও কাজিপুর উপজেলার সীমানায় ইছামতী নদীতে ভাসছিলো। উদ্ধারের পর আমরা কেউই মরদেহ চিনতে পারিনি।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মনোজ কুমার জানান, সকালে ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জনগণ পুলিশকে ফোন করে। খবর পেয়ে আমরা আসি। যেহেতু মরদেহ নদীতে ভাসমান সেহেতু সিরাজগঞ্জ নৌ পুলিশকে খবর দিলে তারা আসলে মরদেহ পানি থেকে তোলা হয়। মরদেহের পরনে কোন কাপড় ছিলো না। গায়ের চামড়া অনেকাংশে খুলে গেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্যে মরদেহ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ৩ কেজির তাজা গাছ উদ্ধার

বাড়ির আঙিনায় সবজি বা ফুলের বদলে চাষ করা হচ্ছিল মাদক। তবে শেষ রক্ষা হয়নি। জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১৭ জুন) উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লীর একটি বাড়ি থেকে গাছটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন ঘরের মালিক ও গাঁজা চাষে অভিযুক্ত রবিন মাহাতো ওরফে চয়ন (৪০)। সে ওই গ্রামের রোশকা মাহাতোর ছেলে।

​পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে গোপনে গাঁজার চাষ করা হচ্ছিল-এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পাঁচবিবি থানা পুলিশ। অভিযানে বাড়ির আঙিনা থেকে মাটি খুঁড়ে তাজা ও পরিপক্ব গাঁজার গাছটি জব্দ করা হয়, যার ওজন প্রায় ৩ কেজি।

​পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপারের কড়া নির্দেশনায় পুরো উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই গাছটি উদ্ধার করা হয়।

​তিনি আরও বলেন, অভিযুক্ত রবিন মাহাতো পলাতক থাকলেও তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি তা পারবেন?

২০২৬ বিশ্বকাপের সেরা তারকাদের তালিকায় উপরের দিকে রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পে। এই তিন তারকার মধ্যে এমবাপ্পে আর মেসি ইতোমধ্যেই নিজেদের মিশন শুরু করে দিয়েছেন। স্ব স্ব ম্যাচে দুই তারকাই আলো ছড়িয়েছেন। মঙ্গলবার রাতে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের দাপুটে জয়ের ম্যাচে একাই জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, আজ ভোরে মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-০ গোলের উড়ন্ত সূচনার ম্যাচে সবকটি গোলই এসেছে এলএম টেনের পা থেকে।

এরপর থেকেই প্রশ্নটা ভক্ত-অনুরাগীদের মনের মধ্যে ঘুরপাক খাছে যে, মেসি-এমবাপ্পে নিজেদের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন; ক্রিস্টিয়ানো রোনালদো কী পারবেন? আজ রাতেই যে মাঠে নামছেন আল নাসরের এই পুর্তগিজ সুপারস্টার। বাংলাদেশ সময় রাত ১১টায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে সিআর সেভেনের পর্তুগাল।

বিশ্বকাপের ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এমন দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পেরেছেন, যেমনটা পেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন পর্তুগালের এই মহাতারকা। তবে কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার আরেকটি বিশ্বকাপ অধ্যায়, যা হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও।

পর্তুগালের সামনে এবার বড় সুযোগ। শক্তিশালী মাঝমাঠ, অভিজ্ঞ রক্ষণভাগ এবং প্রতিভাবান আক্রমণভাগ নিয়ে দলটি শিরোপার অন্যতম দাবিদার। তবে সব আলো এখনো রোনালদোর ওপরই। প্রশ্ন একটাই-তিনি কি এখনো পর্তুগালকে শিরোপার পথে টেনে নিতে পারবেন, নাকি তার উপস্থিতিই দলের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াবে?

ইউরো ২০২৪-এ রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাকে নিষ্প্রভ দেখা গিয়েছিল। আবার ২০২২ বিশ্বকাপেও শেষ ষোলোতে তাকে বেঞ্চে বসিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬ গোল করেছিল পর্তুগাল। এসব কারণে অনেকেই মনে করেন, আগের সেই রোনালদোকে আর দেখা যায় না।

তবে পর্তুগাল শিবিরে তার গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, এটি রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ হলেও তার প্রস্তুতি, আবেগ ও একাগ্রতা যেন প্রথম বিশ্বকাপ খেলা কোনো তরুণ ফুটবলারের মতো। মার্তিনেজ বলছিলেন, ‘সে আমাদের দলের জন্য অপরিহার্য। গোল করার পাশাপাশি অন্যদের জন্য জায়গা তৈরি করে দিতে পারে।’

সতীর্থদের কাছেও রোনালদো অনুপ্রেরণার নাম। মিডফিল্ডার মাতেউস নুনেস বলেছেন, রোনালদোর সঙ্গে খেলা তার জন্য গর্বের বিষয়। অন্যদিকে ব্রুনো ফার্নান্দেস জানিয়েছেন, ছোটবেলায় টেলিভিশনে যাকে দেখে বড় হয়েছেন, তার সঙ্গে একই দলে খেলা বিশেষ সম্মানের।

কঙ্গোর কোচ সেবাস্তিয়েন দেশাব্রেও রোনালদোর প্রশংসা করেছেন, ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। বিশেষ করে সেট পিসে এখনো ভয়ংকর।’

র‌্যাবের ৪ ইউনিটের যৌথ অভিযানে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

র‌্যাব-১২, র‌্যাব-৪, সিপিসি র‌্যাব-২ ও সিপিসি-৩ যৌথভাবে পৃথক দুটি অভিযান চালিয়ে সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ জুন) দুপুরে সোয়া ১টার দিকে ঢাকা মহানগরের শেরেবাংলানগর থানার তালতলা এলাকা থেকে দুর্জয় সরকার (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার (১৫ জুন) বিকেলে ‘ঢাকা জেলার সাভার থানার ইম্যান্দীপুর রানাপ্লাজা এলাকা থেকে মো. রাসূল (২০) নামে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মমিনুর রহমান।

গ্রেপ্তারকৃত মো. রাসূল সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত বুদ্দু সরকারের ছেলে ও মো. দূর্জয় সরকার একই গ্রামের মৃত হামেদ সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ২৬ বছর বয়সী ভুক্তভোগী তরুণী গত ৬ জুন চাকরির জন্য ঢাকার উদ্দেশ্যে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে রওয়ানা হন। কিন্তু ট্রেনের টিকিট না থাকায় টিটিই সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় রেলওয়ে স্টেশন তাকে নামিয়ে দেন টিটিই। এরপর তিনি কড্ডা থেকে পায়ে হেঁটে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দিকে যান। রাত ৮টার দিকে পূণরায় কড্ডার মোড় স্টেশনে যাওয়ার জন্য সয়দাবাদ স্টেশন থেকে অটোভ্যান ভাড়া করেন তিনি। কিছুক্ষণ পরে ওই অটোভ্যানে আরও তিন যাত্রী উঠে তরুণীর সঙ্গে গল্প শুরু করেন। গল্পের ফাঁকে কৌশলে মহাসড়কের ডানপাশে ইকোনোমিক জোনের গেট থেকে ভেতর দিয়ে বয়রার চরের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে ভ্যানচালক ও যাত্রীসহ চারজন জোরপূর্বক তার মুখ চেপে ধরে এবং রাস্তার পূর্ব পাশে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। এক পর্যায়ে পরস্পরের সহায়তায় জোরপূর্বক পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর তাকে ১শ টাকা দিয়ে অন্য একটি ভ্যানগাড়ীতে তুলে দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার উল্লেখ করেন, গত ১৫ জুন বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-৪ ও সিপিসি-২ এর একটি দল সাভার থানার ইম্যান্দীপুর রানাপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসূলকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে র‌্যাব-২ ও সিপিসি- এর একটি দল শেরেবাংলা নগর থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি দুর্জয় সরকারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার মমিনুর রহমান।

সিরাজগঞ্জে মহাসড়কের পাশেই মিললো রক্তাক্ত মরদেহ

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে আব্দুস সালাম নামে এক ব্যক্তির (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরের দিকে যমুনা সেতু-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আব্দুস সালাম বগুড়া জেলার সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, বুধবার সকালে ধোপাকান্দি এলাকায় মহাসড়কের একটি কালভার্টের নীচে অজ্ঞাতনামা ওই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল প্রস্তুত করার পর দুপুরের দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তার মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।

পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

নানা অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) নুরুল হুদার অপসারণের দাবি উঠেছে।

বুধবার (১৭জুন) উল্লাপাড়া আরএস এলাকায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মূচিতে এমন দাবি করেন গ্রাহক ও স্থানীয়রা।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত আবেদনে বিভিন্ন অনিয়মের অভিযোগে জিএমের অপসারণ দাবী করে স্থানীয়রা।

‎বুধবার ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জিএম নুরুল হুদা নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। ফলে সাধারণ গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত সমস্যা ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের নানাভাবে হয়রানির অভিযোগও তোলেন তারা।

‎বক্তারা আরও বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ না করে বিভিন্ন স্থানের গাছ কেটে বিক্রির ঘটনাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন সংশ্লিষ্ট জিএম। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

‎অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তারা বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, সোলায়মান, মোছা. সুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন, মনসুর প্রমূখ।

এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার নুরুল হুদা বলেন, কিছু দালাল ও ইলেকট্রিশয়ান সুবিধা করতে না পারায় আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ এনে মানববন্ধন করেছে।

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত কমিটির ঝটিকা মিছিল

সিরাজগঞ্জে ঝটিকা মিছিল করলো নিষিদ্ধ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

‎বুধবার (১৭ জুন) সকালে যমুনা সেতু পশ্চিম এলাকায় মহাসড়কে এই ঝটিকা মিছিল বের করে তারা।

জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ এই মিছিলে অংশ নেন।

ছাত্রলীগের মিছিলের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কার মাতুব্বর বলেন, ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমাদের জানা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলমান রয়েছে।

তাবলিগের আমির হত্যা: আপিলে মুক্তি পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী

সিলেটের তাবলিগ জামাতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী ফাতিহা মাশকুরাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১৭ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার আপিল মঞ্জুর করে রায়টি দেন।

আদালতে আপিলকারী মাশকুরার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামির আপিল খারিজ করে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন।

সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন মাশকুরা।

জানা যায়, সিলেটের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম খলিলের নিজ বাসার শয়নকক্ষ থেকে ২০১৫ সালের ১৮ মে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করে পুলিশ। এরপর মাশকুরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

একই বছরের ২৪ আগস্ট ফাতিহার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা একমাত্র আসামি খলিলের স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেন।

এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।

কুমিল্লা থেকে ঠাকুরগাঁওয়ে গাঁজা সরবরাহের সময় ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা থেকে এসে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় মাদক সরবরাহের সময়  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল ১১ টায় র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য জানান।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভূল্লী উপজেলার ভূল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক এলাকার খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় এলাকার সিরাজ মিয়া (৪০)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পিকআপ চালানোর আড়ালে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তারা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বারবার পিছিয়ে যাচ্ছে ওসমান হাদি হত্যা মামলার তদন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ জুন নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার জন্য ১৬বারের মতো সময় পেল তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। যদিও সিআইডি প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত ২৮ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এই তথ্য জানান।

ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, মুখপাত্র ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

গুলির ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন। ওসমান হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

শরিফ ওসমান বিন হাদি ‎হত্যা মামলা তদন্ত করে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার বাদী এ অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি।

দুই বছরে শরীয়তপুরে ২০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা চরভাগা উন্নয়ন ফোরামের

আগামী দুই বছরের মধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ হাজার ওষুধি, ফলজ ও ফুলের গাছ রোপণের ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন চরভাগা উন্নয়ন ফোরাম।

বুধবার (১৭ জন) সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরভাগা নতুন বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। এ সময় ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এক হাজার ওষুধি গাছ রোপণ করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকা এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে আগামী দুই বছরে মোট ২০ হাজার ওষুধি, ফলজ ও ফুলের গাছ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাফিজুল হক বলেন, “তরুণদের এ উদ্যোগ দেশের মানুষের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসেন, চরভাগা উন্নয়ন ফোরামের সভাপতি ওবায়দুল্লাহ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনটির এ কর্মসূচি বাস্তবায়নে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের একটি দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আয়োজকরা জানান।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন)  বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এসময় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন নূসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনটি প্রদর্শনী স্টলে উত্তোম কৃষি চর্চার মাধ্যমে এ অঞ্চলে উৎপাদিত রপ্তানীযোগ্য ফলের প্রদর্শন করা হয়।

মাদকবিরোধী অভিযানে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

জানা গেছে, টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলীখালী সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (১৬ জুন) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনবাগে ইভটিজিংয়ের অভিযোগে ৫ জন আটক, দুই ছাত্রী বহিষ্কার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত যুবক ও দুই ছাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের একটি অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। পরে ঘটনাস্থল থেকে আটক তিন বহিরাগত যুবককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে একই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিদ্যালয়ের দুই ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নবগঠিত ভূল্লী উপজেলার প্রথম দিনে ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলার প্রশাসনিক কার্যক্রমের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খাইরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত উপজেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বলেন, দীর্ঘ প্রত্যাশার পর ভূল্লী উপজেলা হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। নতুন এই উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, ভূল্লী উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও সামগ্রিক উন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা গ্রহণ করে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, নবগঠিত এই উপজেলার দায়িত্ব পাওয়া একটি বড় দায়িত্ব। ভূল্লী উপজেলার উন্নয়ন, মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উপজেলা প্রশাসন কাজ করবে।
এ সময় উপস্হিত ছিলেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমুল ইসলাম লাল, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আশরাফুল হক, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ, শুখানপুকুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন রানা মান্নান, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, সহসাধারন সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বড়গাও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আহমেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, আউলিয়াপুর বিএনপির সভাপতি সাইদুর রহমান, দেবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ ছাড়াও শুভেচ্ছা অনুষ্ঠানে ভূল্লী প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হিলিতে বড় পর্দায় বিশ্বকাপ: আলজেরিয়াকে ৩ গোলে হারাল আর্জেন্টিনা

দেশজুড়ে চলছে ফিফা বিশ্বকাপের তুমুল উন্মাদনা। সেই উন্মাদনার জোয়ারে ভাসছে দিনাজপুরের হাকিমপুরও। আজ সেখানে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে আলবিসেলেস্তেরা। প্রিয় দলের এমন দুর্দান্ত জয়ে আনন্দের জোয়ার বইছে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মাঝে।
​আজ সকাল থেকেই হাকিমপুরের বাংলাহিলি বাজার সরকারি খাদ্য গুদাম মোড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাটি বড় পর্দায় সরাসরি দেখানোর আয়োজন করায় সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন সব বয়সী ফুটবলপ্রেমীরা। শিশু থেকে বৃদ্ধ—সব স্তরের আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। বড় পর্দায় প্রিয় তারকাদের প্রতিটি মুভমেন্ট দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।
​ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধের শুরুর দিকেই আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পেলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। এরপর আলজেরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও আক্রমণভাগের রসায়নের সামনে তারা পরাস্ত হয়। ম্যাচের শেষপর্যন্ত আলজেরিয়ার জালে আরও দুইবার বল জড়িয়ে ৩-০ গোলের দাপুটে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা দল।
খেলা শেষে এক উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থক বলেন, আজকের খেলায় আলজেরিয়াকে ৩ গোল দিয়ে আমরা আমাদের শক্তি বুঝিয়ে দিয়েছি। দলের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে আমরা শতভাগ আশাবাদী—এবারও বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনার ঘরেই যাবে।

মৌলভীবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী

ফ্যামেলী কার্ড পাইলটিং কর্মসূচীর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মৌলভীবাজার পৌঁছান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছান।

পরে সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। মৌলভীবাজার পৌঁছে তিনি সরাসরি শ্রীমঙ্গলের পথে রওয়ানা হয়েছেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামেলী কার্ড বিতরণ কর্মসূচীতে যোগ দিবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।

গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মোছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হয়। সড়কের ব্রীজ-কালভার্টে লাল-সাদা রঙে রাঙিয়েছেন মিস্ত্রীরা।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ বুঝে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স।

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, পদ হারালেন বেরোবি ছাত্রদল নেতা

নেশার টাকার জন্য স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পিকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পিকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে মাইদুল ইসলাম বাপ্পির স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী উম্মে জেবিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি স্বামীর বিরুদ্ধে নেশার টাকার জন্য মারধর, মানসিক নির্যাতন, যৌতুকের জন্য চাপ সৃষ্টি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।

তবে অভিযোগ অস্বীকার করে মাইদুল ইসলাম বাপ্পি দাবি করেন, এটি তাদের পারিবারিক বিষয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিল কেন্দ্রীয় ছাত্রদল।

আওয়ামী যুবলীগ নেতা নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যুবলীগ নেতা আরাফাত কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী। ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। কয়েক দিন আগে আরাফাতের নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগ ঝটিকা মিছিল বের করে। তার প্রতিবাদে উপজেলা বিএনপি গত শুক্রবার বিক্ষোভ করে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারে কাজ করছিল। অবশেষে ডিবির জালে ধরা পড়েছে আরাফাত। তার বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, অফিসিয়ালি কাগজ-কলমে তাকে পাইনি। তবে ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে বিষয়টি আমি নিশ্চিত হয়েছি।

সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা আ.লীগের তিন নেতার

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের তিন নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ জুন) পৃথক সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন ৫ নং বহুগ্রাম ইউপি চেয়ারম্যান পরিতোষ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারান বালা এবং ৮ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সদস্য মো. রইচ মোল্লা।

লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার বা আমাদের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। আমি ও আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

জাল দলিল তৈরির অভিযোগে সিলেটে দুইজনের কারাদণ্ড

সিলেটে জাল দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতর মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ আলীম উল্লাহ খান। দণ্ডপ্রাপ্তরা হলেন— কামরুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মিটু (৪০)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ২ যুবক জাল দলিল প্রস্তুত করে জমি রেজিস্ট্রি করার জন্য সিলেট সদর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের কাছে জমা দেন। দলিল পর্যালোচনার সময় সন্দেহ হলে সাব-রেজিস্ট্রার তাৎক্ষণিকভাবে তাদের আটক করে রাখেন। পরে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ আলীম উল্লাহ খানকে জানানো হলে তিনি উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত জাল দলিল প্রস্তুত ও ব্যবহারের অপরাধে কামরুল ইসলাম ও মিটুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এসিল্যান্ড মোহাম্মদ আলীম উল্লাহ খান গণমাধ্যমকে বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জালিয়াত চক্র কোনো ধরনের অনুমোদন ছাড়াই ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে জাল দলিল তৈরি করে জমি রেজিস্ট্রির চেষ্টা করছিল। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। যারা এমন জালিয়াতি করতে পারে, তারা প্রবাসী বা জমির মালিকদের আস্থার সুযোগ নিয়ে আরও বড় ধরনের প্রতারণা করতে পারে।

তিনি জানান, বিষয়টি ধরা পড়ার পর দুজনকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মূল অভিযুক্তকে দুই মাস ও তার সহযোগীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলাও করা হবে।

এসিল্যান্ড বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে এবং পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে অভিযান চলবে। কর্মকর্তা-কর্মচারীসহ যেই জড়িত থাকুক, অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জেলা রেজিস্টার (ডিআর) অফিস বা প্রশাসনের কাছে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের জমি রাষ্ট্রের কাছে আমানত। পাওয়ার অব অ্যাটর্নি বা কেয়ারটেকারের ওপর দায়িত্ব দিলেও জমির মালিকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে, জমির খাজনা পরিশোধ ও এসিল্যান্ড বা তহশিল অফিসে তথ্য হালনাগাদ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে কেয়ারটেকাররাই ক্ষমতার অপব্যবহার করে জাল দলিল তৈরি করে থাকে। এতে জমি নিরাপদ আছে কি-না, তা সহজেই নিশ্চিত হওয়া সম্ভব।

সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হলেন আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা এছাড়াও অন্যান্য আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছেছেন। তিনি সড়কপথে শ্রীমঙ্গলের পথে রয়েছেন। সেখানে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া মৌলভীবাজারে আরও কয়েকটি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও সড়কের দুপাশে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অন্যদিকে সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। পরে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন তিনি।

দুমকিতে আর্জেন্টিনা ভক্তদের বর্ণাঢ্য পতাকা মিছিল

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, পটুয়াখালীর দুমকিতে সেই উন্মাদনার ঢেউ লেগেছে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমর্থক সমাবেশ করেছেন দুমকির ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ শোভাযাত্রায় প্রায় ১০ হাজার আর্জেন্টিনা সমর্থক অংশ নেন বলে আয়োজকদের দাবি।

দুমকি উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনে বহন করা হয় ৫০ ফুট দীর্ঘ বাংলাদেশের জাতীয় পতাকা। এছাড়া অংশগ্রহণকারীদের হাতে ছিল ছোট-বড় আর্জেন্টিনার পতাকা, বিশাল ভুভুজেলা বাঁশি। এছাড়া অনেকের মাথায় বাঁধা ছিল বাংলাদেশের পতাকা।

সরকারি জনতা কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দুমকি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় রঙিন ফায়ার স্মোকের রঙিন হয়ে ওঠে দুমকির আকাশ।

শোভাযাত্রায় বিপুলসংখ্যক নারী ও শিশু অংশগ্রহণ করেন। আয়োজকদের ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অন্তত এক হাজার শিশু এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং নানা বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ এতে অংশ নেন।

সরকারি জনতা কলেজের শিক্ষক শহীদুল ইসলাম বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। দুমকির মানুষ যে এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

একই কলেজের শিক্ষক আসাদুজ্জামান বলেন, এত বড় পরিসরে আর্জেন্টিনা ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ দুমকির ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে, এই আয়োজন তারই প্রমাণ।

দুমকি উপজেলা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর অন্যতম সংগঠক জাহিদ রুবেল বলেন, আমরা সবাই আর্জেন্টিনা দলকে ভালোবাসি তাই শত ব্যস্ততার মাঝেও বাচ্চাকে নিয়ে চলে এসেছি।

দুমকি উপজেলা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর অন্যতম সংগঠক রাজিবুল ইসলাম বলেন, বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

আরেক সংগঠক সাজ্জাদুল ইসলাম দুর্জয় বলেন, আর্জেন্টিনা গতবারের চেয়ে এবার আরও শক্তিশালী দল, আমরা এবারও চ্যাম্পিয়ন হব।

আমিনুল ইসলাম বলেন, আজ এতো হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে আর্জেন্টিনার ভক্ত আমাদের দেশে অনেক বেশি।

শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে দুমকি থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এদিকে শোভাযাত্রায় মানুষের ঢল দেখে বিস্ময় প্রকাশ করেন অনেকেই। স্থানীয়দের মুখে মুখে ছিল একটাই প্রশ্ন— ‘এত মানুষ এলো কোথা থেকে!’ দুমকির সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা।

তালা ভেঙে পাঁচ গরু চুরি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামে দুই ব্যক্তির গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে দুর্বৃত্তরা গরুগুলো নিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের একজন আমিনুল ইসলাম সরকার, যিনি পেশায় ব্যবসায়ী। তিনি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গোয়ালঘরে গরুগুলো বেঁধে রেখে ঘুমাতে যান। বুধবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন একটি ষাঁড়, একটি বাছুর এবং একটি গর্ভবতী গাভী নেই। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
অপর ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক সরকার, যিনি ব্র্যাকের একজন কর্মী। তিনি জানান, তাঁর গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি ষাঁড় গরু চুরি হয়েছে। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরিবারের সঞ্চয়ের অর্থ দিয়ে গরুগুলো লালন-পালন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, এক রাতের ব্যবধানে গরুগুলো হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে। তাঁদের অভিযোগ, সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারি ও গবাদিপশু পালনকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চুরি হওয়া গরু উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
স্থানীয়রা গবাদিপশু চুরি রোধে রাতের টহল জোরদার এবং চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন মেসি: বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা যারা

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপে গোল করার রেকর্ড সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বের সেরা ফুটবলাররা এই মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দীর্ঘদিন ধরে এককভাবে শীর্ষস্থান ধরে রেখে ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। তবে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সূচনার মাধ্যমে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বুধবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোরে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।

মিরোস্লাভ ক্লোসার সেই অবিশ্বাস্য রেকর্ড:

জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ২৪ ম্যাচে ১৬ গোল করেছিলেন। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও-র ১৫ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা:

মিরোস্লাভ ক্লোসা- ১৬ গোল
লিওনেল মেসি- ১৬ গোল
রোনালদো নাজারিও-১৫ গোল
গের্ড ম্যুলার- ১৪ গোল
কিলিয়ান এমবাপে- ১৪ গোল
রেকর্ড ভাঙার অপেক্ষায় মেসি

বিশ্বকাপে হ্যাটট্রিকের মাধ্যমে মেসি শুধু ক্লোসার রেকর্ড স্পর্শই করেননি, বরং এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছেন মেসি। আর্জেন্টিনার সামনে এখনও গ্রুপ পর্বের ম্যাচ বাকি রয়েছে। ফলে পরবর্তী ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুট এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

৩৮ বছর বয়সী মেসি ইতোমধ্যেই বিশ্বকাপে ছয়টি আসরে অংশ নেওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন। এবার তার সামনে আরেকটি ঐতিহাসিক মাইলফলক, বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি।

তথ্যসূত্র: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া

ডি বক্সের বাইরে থেকে ৫ গোল: ব্রাজিলের রিভেলিনোর পাশে মেসি

বিশ্বকাপের মঞ্চে ডি-বক্সের বাইরে থেকে ৫ গোলি দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তী তারকা রিভেলিনোর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেলি মেসি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল সাতটায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের সা ১৭ মিনিটেই আলজেরিয়ার জালে ডি-বক্সের বাইরে থেকে একটি দৃষ্টিনন্দন এক গোল করেন লিওনেল মেসি।

মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি চিরচেনা ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি।

বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে এটা মেসির ৫ম গোল। এই গোল করেই কিংবিদন্তি ব্রাজিলিয়ান তারকা রিভেলিনোর রেকর্ডে ভাগ বসালেন এলএম টেন। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে রিভেলিনোর করা ৫টি গোলই ছিল ডি-বক্সের বাইরে থেকে। তিনি মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে এবং জার্মানি বিশ্বকাপে জায়ারে, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষে এই গোলগুলো করেন। তার দুর্দান্ত এই দূরপাল্লার শটের জন্য ফিফা তাকে পারমাণবিক শট (O Chute Atômico) নামে আখ্যায়িত করেছিল। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে জাদুকরী এক গোল করেই রিভেেলিনোর সেই কীর্তিতে ভাগ বসালেন এলএম টেন। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে এটি মেসির বিশ্বকাপের (ষষ্ঠ) ১৪তম গোল। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে এই গোলটি খেরোখাতায় লেখা থাকবে। এর আগে ২০০৬ সালে সবচেয়ে কমবয়সী হিসেবে বিশ্বকাপে গোলের দেখা পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর।

সবচেয়ে মজার তথ্য, ২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে যখন মেসি নামেন, তখন তারিখ ছিল ১৬ জুন। তার বয়স ছিল ১৮ বছর। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে সেদিন একটি গোল করেছিলেন তিনি। আর আজকের তারিখও ১৬ জুন, ২০২৬ (যদিও বাংলাদেশ সময় ১৭ জুন)।

পরে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটিও করেন লিওনেল মেসি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই গোলে এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির দল।

মেসির হ্যাট্টিক: ৩-০ গোলে জয় আর্জেন্টিনার

মেসির হ্যাট্টিকে ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে  আলেজিয়ার বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৭ মিনিটেই প্রথম দর্শনীয় গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় আর্ধের ৬০ মিনিটির মাথায় দ্বিতীয় গোলটি করেন তিনি। ৭৬ মিনিটে তৃতীয় গোল করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৯তম এবং বিশ্বকাপে ১৫তম গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। আর আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মাইলফলকে ভাগ বসালেন লিওনেল মেসি। এর আগে ১৬ গোল করে এ রেকর্ড করেছিলেন মিরোস্লাব ক্লোসা। এখন যৌথভাবে ক্লোসার পাশে নাম লেখালেন মেসি।

বেশ কয়েকটি রেকর্ডের দ্বারপ্রান্তে থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ড গড়লেন তিনি।

সর্বোচ্চ গোলদাতা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা।

আরেকটু আগেই হ্যাটট্রিকটা পেতে পারতেন মেসি। আলজেরিয়া গোলরক্ষস লুকা জিদান দারুণ দক্ষতায় শট ঠেকিয়েছেন তার। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে বেশিক্ষণ আটকে রাখা গেল না। ৭৬ মিনিটে বক্সের বাইরে থাকা মাটি কামড়ানো জোরালো শটে আর্জেন্টিনা ও নিজের তৃতীয় গোলটি করলেন মেসি। যা বিশ্বকাপের সর্বোচ্চ ২৭তম ম্যাচ খেলতে নেমে তার প্রথম হ্যাটট্রিক।

১৯৮১ সালে জন্ম নেওয়া এমপি মুনতাকিমের বাবা ৭১-এ শহীদ!

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাবা শহীদ হয়েছেন বলে দাবী করা জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে!

মঙ্গলবার (১৬ জুন) সংসদে  নীলফামারী-৪ আসনের এই এমপি বলেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’

এদিকে মুনতাকিমের নির্বাচনী হলফনামায় দেখা যায় তার জন্ম জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। অর্থাৎ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ১০ বছর পর তার জন্ম হয়েছে।  দশ বছর আগে বাবা শহীদ হলে তার জন্ম কিভাবে হলো এ নিয়ে নেটিজনদের মাঝে সমালোচনার ঝড় বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওই বক্তব্য এবং নির্বাচনী হলফনামার জন্ম তারিখ পোস্ট করে স্টাট্যাস দিচ্ছেন অনেকেই। এসব স্ট্যাটাসে মন্তব্যের ঘরে এমপি মুনতাকিমের এমন বক্তব্যের তীব্র সমালোচনা চলছে।

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসী মামার আত্মহত্যা

নোয়াখালী সোনাইমুড়ীতে স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই প্রবাসীর স্ত্রী তারই এক ভাগ্নের সঙ্গে পালিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

নিহত আনোয়ার হোসেন (৪০) উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী ব্যাপারী বাড়ির মৃত মফিজ উল্ল্যাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করে আসছিলেন কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন। সম্প্রতি তার স্ত্রী আকলিমা আক্তার রিতার (৩০) সঙ্গে একই বাড়ির আ. মালেকের ছেলে আনোয়ারের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে পারিবারিক অশান্তিতে শুরু হয়। একপর্যায়ে স্ত্রী আকলিমা কাউকে না জানিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, গত কিছুদিন আগে প্রবাসী আনোয়ার বাড়িতে আসেন। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টাও করেছেন। তবে স্ত্রী বাড়ি না আসায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরইমধ্যে তার স্ত্রী তাকে ডিভোর্স দেন। স্ত্রী তাকে ছেড়ে যাওয়াসহ অর্থ-সম্পদ হারানোর মেনে নিতে না পেরে মঙ্গলবার সকাল ১০টার পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানা ওসি কবির হোসেন বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম পাঠিয়েছি। লাশ উদ্ধার করে দ্রুত মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাইনুল ইসলাম ফরাজির ব্যাপক প্রচারণা শুরু

আগামী জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা শুরু করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজি।

তিনি তার নির্বাচনী প্রচারণায় শিক্ষিত নেতৃত্ব, মানবিক মূল্যবোধ, উন্নয়নমুখী চিন্তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ জাজিরা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

প্রচারণা কার্যক্রমে তিনি বলেন, “জনগণের সেবা করা এবং জাজিরা উপজেলাকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমার প্রধান লক্ষ্য। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, উন্নত ও সুশাসিত উপজেলা গড়ে তুলতে চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতার কারণে ইতোমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ইউনিয়নে তার পক্ষে প্রচারণা ও গণসংযোগও বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

তার সমর্থকদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে এই নির্বাচনে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরছে। তারা আশা প্রকাশ করেন, তিনি নির্বাচিত হলে উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এদিকে, প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাজিরা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন নিয়েই তারা নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অন্যদিকে, আসন্ন নির্বাচন ঘিরে জাজিরা উপজেলায় ধীরে ধীরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং বিভিন্ন প্রার্থীর প্রচারণা মাঠে সক্রিয় হয়ে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ‘নৃত্যে’ প্রথম হলো সিরাজগঞ্জের রাজশ্রী

২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল আরাফাত পলাশ জানান, ক্যামেলিয়া রায় রাজশ্রী লেখাপড়ায় খুবই ভালো। পাশাপাশি সংস্কৃতি চর্চায় সে খুবই দক্ষ ও মেধাবী একজন শিক্ষার্থী। ছোটবেলা থেকেই রাজশ্রী লেখাপড়ার পাশাপাশি নৃত্য অনুশীলন করে আসছে। তার নৃত্য শিক্ষক নওগাঁ জেলার ওস্তাদ মোশাররফ হোসেন।
ক্যামেলিয়া রায় রাজশ্রীর পিতার নাম নারায়ন চন্দ্র রায় ও মাতার নাম শাপলা রায়। রাজশ্রী সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে সে একজন নৃত্যশিল্পী হতে চায়। অনুষ্ঠান শেষে এ সময়  রাজশ্রী হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাত।
উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় পর্যায়ে রাজশ্রী প্রথম স্থান অধিকার করে উল্লাপাড়ার মুখ উজ্জ্বল করেছে। আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

গতির প্রতিযোগীতায় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সিরাজগঞ্জে দুই ট্রাকের মধ্যে গতির প্রতিযোগীতা ও ওভারটেকিং করার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কে ডিউটি করছিলেন নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় দুটির ট্রাকের মধ্যে গতির প্রতিযোগীতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটির চালককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালের বাঁধ কেটে মাটি বহনের রাস্তা তৈরি; ৬০হাজার টাকা জরিমানা

মাটি খেকোদের তান্ডবে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি। তাদের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও এলাকার পরিবেশ। এবার মাটি বহনের জন্য খোদ খালের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি বেড়ি বাঁধ কেটে রাস্তা বানানো হয়েছে। দেখে মনে হবে সরকারি অনুদানে চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে। কিন্তু ফসলি জমিতে পুকুর খননের মাটি নিয়ে যাওয়া হবে, তাই ক্ষমতার প্রভাব দেখিয়ে এই কাজ করা।

ঘটনানি নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ৩নং স্লুইস গেট এলাকায়। ওই গেট থেকে বয়ে যাওয়া শ্রীমতখালী খালের সরকারি বেড়ি বাঁধ কেটে ফসলি জমিতে পুকুর খননের জন্য মাটি বহনের রাস্তা তৈরি করা হয়েছে। অভিযোগ ইয়ারুল নামের এক ইটভাটা ব্যবসায়ী তার ব্যক্তিগত সুবিধার জন্য এই কাজ করছে বলে দাবি একাধিক ব্যক্তির। তবে নামমাত্র সরকারি উন্নয়ন কাজে কিছু মাটি ব্যবহার হবে বলেও জানান একাধিক ব্যক্তি।

এদিকে অনুমতি ছাড়াই অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে শমসের আলী (৫৯) নামে এক ব্যক্তির ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫জুন) রাতে সেখানে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। পরে জরিমানায় ধার্যকৃত টাকা রাত ১২টার দিকে আদায় করা হয় বলে জানান মোবাইল কোর্টের বিচারক নাবিলা ইয়াসমিন।

এর আগে এদিন রাত দশটা থেকে রাত ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ওই এলাকায় মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালান এই কর্মকর্তা। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগীতা করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মিরাট ইউনিয়নের ৩নং স্লুইস গেট এলাকায় ফসলি ওই জমি থেকে মাটি বহনের জন্য তৈরি করা হয়েছে রাস্তা। আর সেই জন্য গেট থেকে হামিদুপুর বাজারে যাওয়ার জন্য ওই খালের পাশ দিয়ে করা মাটির রাস্তাটি কেটে ড্রাম ট্রাক চলাচলের জন্য সুবিধা করে নেওয়া হয়েছে।

তবে এই মাটি কাটার সাথে তিনি জড়িত নন বলে দাবি করেন ইটভাটা ব্যবসায়ী ইয়ারুল। তিনি মুঠোফোনে বলেন, আমি মাটি কাটছি না। আমার এক বন্ধুর পুকুর ওটা। তবে অনেকে আমার নাম বলছিল।

বিচারক নাবিলা ইয়াসমিন জানান, অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে সাথে নিয়ে সোমবার রাতে উপজেলার মিরাট ৩নং স্লুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমি থেকে মাটি খনন করে ট্রাক্টর যোগে বিক্রির সময় ধনপাড়া এলাকার শমসের আলীকে হাতে-নাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে শমসের নামের ওই ব্যক্তির ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে রাত ১২টার দিকে জরিমানার টাকা আদায় করা হয়। অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাগেরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা

বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর এলাকায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার হাকিম সরদারের বিরুদ্ধে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ১৩ জুন টিফিন বিরতির সময় শিশুটি খাবার কিনতে স্থানীয় একটি দোকানে যায়। এসময় দোকানদার হাকিম তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি এ ঘটনা পরিবারের সদস্যদের জানালে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

ভুক্তভোগী শিশুর পিতা জিয়াউর রহমান ফকির জানান, তার মেয়ে স্থানীয় জাহিদ সরদারের পিতার নামে সরদার বজলুর রহমান এতিমখানা ও মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মেয়েটিকে স্থানীয় দোকানদার হাকিম সরদার অনৈতিক প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি জানার পর থানায় অভিযোগ করতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ ইমরান ও ডিসি অফিসে চাকরিরত রুস্তম আমাকে মামলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। এসময় তারা উপজেলা বিএনপির সভাপতি জাহিদ সরদারের নাম উল্লেখ করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে জাহিদ সরদারের নাম বলে চাপ দেওয়া হয়েছে।

রুস্তম বলেন, বাচ্চাটির বাবার মুখ থেকে আমি শুনেছি। ব্যাপারটি সত্য হতে পারে। স্থানীয় ইমাম মুফতি সরদার ইমরান এবং মানফুজুল বিষয়টি প্রাথমিকভাবে সালিশের চেষ্টা করছে। বিষয়টি সুরাহা হওয়ার আগ পর্যন্ত অভিযুক্রেতর দোকানটি বন্ধ রাখতে বলেছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের বড় ভাই।

বিএনপি নেতা সরদার জাহিদ জানান, ঘটনাটি গতকালের। আমি বিষয়টিতে অবগত আছি। অভিযুক্তের দোকান বন্ধ রাখতে বলেছি। স্থানীয়ভাবে মিমাংসা না হলে পরিবার যদি আইনের আশ্রয় নিতে চায় তবে আমি পাশে থাকব। ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি এখানের নব্য জামাতিদের অপপ্রচার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে আমি এবং আমার টিম গিয়েছিলাম। মেয়েটির পরিবারকে দ্রুত থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি কিন্তু তারা বলেছেন, ‘আমরা পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিব’।

উপজেলা পরিষদে এমপি’র কক্ষ নির্মাণে সরকারি বরাদ্দ ৬ লাখ টাকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) একটি পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, দেশের সব সংসদ-সদস্যদের দাফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথকভাবে কার্যালয় নির্মাণ করার কোনো পরিকল্পনা আছে কিনা? থাকলে, কবে নাগাদ করা হবে?

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সব ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।

এরপর গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানিয়েছিলেন, জাতীয় সংসদের সদস্যদের নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার। এই তথ্য জেনে ওই দিনই জাতীয় সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ির না নিয়ে উপজেলায় সংসদ সদস্যদের অফিস চেয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।

চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ কর্মী, আশ্বাস দিলেন মন্ত্রী

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সমাপ্তির সঙ্গে সঙ্গে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন দেশের বিভিন্ন জেলায় কর্মরত প্রায় ১ হাজার ৪০০ কর্মকর্তা-কর্মচারী। আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলে একযোগে কর্মহীন হয়ে পড়বেন ৪৬৫ জন লাইভস্টক এক্সটেনশন অফিসার (এলইও) এবং ৯৩০ জন লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (এলএফএ)।

চাকরি হারানোর আশঙ্কায় মঙ্গলবার (১৬ জুন) সকালে সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় এক হাজার কর্মী এতে অংশ নেন।

এদিন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ এলডিডিপি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান এবং ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধনে সাভার সফর করেন। কর্মসূচির বিষয়ে অবগত হয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ সাত বছর ধরে তারা দেশের প্রাণিসম্পদ ও দুগ্ধ খাতের উন্নয়নে মাঠপর্যায়ে কাজ করেছেন। করোনা মহামারির সময় খামারিদের কাছে ভ্যাকসিন, কৃমিনাশক ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অথচ প্রকল্প শেষ হওয়ার পর তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর কোনো স্থায়ী পরিকল্পনা নেই।

সিরাজগঞ্জের বেলকুচি থেকে আসা এক প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বলেন, সরকারি অর্থ ব্যয়ে প্রশিক্ষিত এই জনবলকে হঠাৎ কর্মহীন করে দেওয়া হলে শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয়, ক্ষতিগ্রস্ত হবে খামারিরাও। কারণ মাঠপর্যায়ে গড়ে ওঠা বিভিন্ন খামারি গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নতুন করে তৈরি করা সহজ হবে না।

নারী কর্মকর্তারাও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, ভেটেরিনারি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়েও বেসরকারি খাতে নারীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সীমিত। ফলে চাকরি হারালে তারা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দেশের দুগ্ধ খাতের উন্নয়নে নতুন গঠিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের কার্যক্রম পরিচালনায় মাঠপর্যায়ের অভিজ্ঞ এই জনবলকে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে ভবিষ্যতে প্রকল্পের অর্জন ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

তারা আরও বলেন, বর্তমান সরকার যেখানে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলছে, সেখানে একসঙ্গে প্রায় ১ হাজার ৪০০ প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীকে কর্মহীন করে দেওয়া জাতীয় অর্থনীতির জন্যও ইতিবাচক বার্তা নয়।

তবে বিষয়টি নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, প্রকল্পভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রকল্প শেষ হলে চাকরির মেয়াদও শেষ হয়ে যায়, এটাই নিয়ম। তবে সরকার এই দক্ষ জনবলকে পুরোপুরি হারাতে চায় না।

মন্ত্রী বলেন, তারা একটি দক্ষ জনশক্তি। এই দক্ষ জনবল নষ্ট হোক, আমরা চাই না। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতে নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হলে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়ে সরকার ইতিবাচকভাবে চিন্তা করবে। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। তাই প্রকল্পের অভিজ্ঞ জনবলকে ভবিষ্যতে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আর্জেন্টিনার সমর্থনে কেক কাটা ও মিছিলে অংশ নিয়ে আলোচনায় ইউএনও

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেক কেটে আর্জেন্টিনার সমর্থনে মিছিলে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে বর্ণাঢ্য এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় শতশত আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন। পরে র‍্যালিটি ঢাকঢোল বাজিয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের হরিণ গেইট পর্যন্ত গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেওয়া খোকন নামে একজন বলেন, আর্জেন্টিনার ম্যাচ কাল। তার আগেই রাঙ্গুনিয়ার মানুষজন উৎসাহ উদ্দীপনা নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। আশা করি এবারও বিশ্ব মেসির পায়ের জাদু দেখবে।

র‍্যালিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে কয়েকশ কিশোর-তরুণ অংশ নেন। ঢাক ঢোল বাজিয়ে তারা নাচতে নাচতে আর্জেন্টিনা দলকে শুভকামনা জানায়।

ভাইরাল বিএনপি নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাঁকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে কয়েকজন ব্যক্তি বসে আছেন। সেখানে একজন ব্যক্তি একটি বিশেষ যন্ত্রে আগুনের তাপ দিয়ে পাইপের মাধ্যমে কিছু একটা ধোঁয়া আকারে গ্রহণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের দাবি, ভিডিওর ওই ব্যক্তিটিই গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময় এবং এতে থাকা বাকি ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মাদক সেবনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা আছে—এমন একজন স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিডিওতে যে যন্ত্র ও কৌশল ব্যবহার করতে দেখা গেছে, তা সাধারণত ইয়াবা সেবনের পদ্ধতির সঙ্গেই সাদৃশ্যপূর্ণ।

এই বিষয়ে জানতে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতির ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। আমার মোবাইলে বর্তমানে ইন্টারনেট সংযোগ না থাকায় ভিডিওটি নিজে দেখতে পারিনি। তবে ভিডিওটি দেখার চেষ্টা করছি, এরপরই বিস্তারিত বলতে পারব।

এদিকে ঘটনাটি নিয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে বর্তমান যুগে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা (ডিপফেক) কি না, সেটিও গুরুত্বের সাথে যাচাই করা হবে।

তিনি আরও জানান, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কোনো অপকর্মে দলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দল তার দায় নেবে না। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীতে মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর উদ্যোগে “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিয়মিত দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে শিক্ষকরা মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
কর্মশালায় নীলফামারী জেলার বিভিন্ন মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং সচেতন সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হঠাৎ নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে তত্ত্বাবধায়ক প্রত্যাহার

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের নোংরা পরিবেশ, অপর্যাপ্ত ব্যবস্থাপনা ও চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার বিষয়টি নজরে আসায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক প্রত্যাহারের (ক্লোজড) নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন)  দুপুর দেড়টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নোয়াখালী জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের পুরুষ, নারী, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাসপাতালের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন টয়লেট ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অনেক চিকিৎসককে উপস্থিত না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পরে ঘটনাস্থল থেকেই মোবাইল ফোনে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত থাকতে হবে এবং হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন না এলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সলঙ্গার রয়্যাল রূপালী হোটেলের স্টাফদের নেই স্বাস্থ্য সনদ, স্বাস্থ্যঝুঁকিতে গ্রহকরা

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে রামারচর এলাকায় অবস্থিত রয়্যাল রূপালী হোটেলের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা সনদ (হেলথ সার্টিফিকেট) না থাকার অভিযোগ উঠেছে। হোটেলটির মালিক ও ম্যানেজারের ছাড়া রান্নাঘরের কর্মী, বাবুর্চি, ওয়েটার এবং খাদ্য প্রস্তুতকারীদের অধিকাংশেরই কোনো স্বাস্থ্য সনদ নেই। ফলে হোটেলে খাবার গ্রহণকারী দূরপাল্লার যাত্রী ও অন্যান্য গ্রাহক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রী চলাচল করেন। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুরসহ বিভিন্ন জেলার যাত্রীবাহী বাসগুলো নিয়মিত যাত্রাবিরতি দেয় রয়্যাল রূপালী হোটেলে। এছাড়া ভারতগামী যাত্রীদেরও একটি অংশ এই সড়ক ব্যবহার করেন।
অভিযোগ রয়েছে, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের খাবারের চাহিদা পূরণে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কোনো কার্যকর ব্যবস্থা নেই। অথচ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, বাণিজ্যিক রেস্টুরেন্টে কর্মরত খাদ্য প্রস্তুত ও পরিবেশন সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সনদ সংরক্ষণ বাধ্যতামূলক।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রান্না বা পরিবেশনের দায়িত্বে থাকা কোনো কর্মী টাইফয়েড, জন্ডিস, যক্ষ্মা কিংবা চর্মরোগের মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হলে তা খাবারের মাধ্যমে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে স্বাস্থ্য সনদ ছাড়া খাদ্য পরিবেশন জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে।
হোটেলে খাবার খেতে আসা কয়েকজন দূরপাল্লার যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রাপথে বাধ্য হয়ে মহাসড়কের পাশের হোটেলগুলোতে খাবার খেতে হয়। কিন্তু খাবার প্রস্তুত ও পরিবেশনকারী কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার আওতায় আছেন কি না, তা নিশ্চিত না হলে আমাদের স্বাস্থ্যঝুঁকি থেকেই যায়। প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা মহাসড়কের পাশের হোটেল-রেস্তোরাঁগুলোতে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। তারা রয়্যাল রূপালী হোটেলে স্বাস্থ্যবিধি ও আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে রয়্যাল রূপালী হোটেলের মালিক আল আমিন হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  নজরুল ইসলাম বলেন, রয়্যাল রূপালী হোটেলের কোন কর্মীর স্বাস্থ্য সনদ আছে কি না দেখে জানাবো।
 সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে জড়িত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সনদ থাকা জনস্বাস্থ্যের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী  কোনো হোটেল বা রেস্টুরেন্টে কর্মরত খাদ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্য সনদ না থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।

ফেসবুকে আসছে বড় ধরনের পরিবর্তন, জানাল মেটা

বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেইসবুকে আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেটার এক সাম্প্রতিক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এই এআই ফিচারগুলো ফেইসবুকে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং যোগাযোগের ধরনকে পুরোপুরি বদলে দেবে।

বদলে যাচ্ছে সার্চ পদ্ধতি

নতুন পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো ফেইসবুকের ‘এআই মোড’। এর ফলে ফেইসবুকে কোনো কিছু খোঁজার চিরাচরিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে। এখন থেকে কোনো তথ্য পেতে ব্যবহারকারীদের শত শত পোস্ট স্ক্রল করতে হবে না; বরং সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ‘মেটা এআই’ পাবলিক পোস্টগুলো থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি উত্তর জানিয়ে দেবে। তবে ব্যবহারকারীদের পোস্টের ওপর ভিত্তি করে এই সারাংশ তৈরি হওয়ায় এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

ভিডিও এডিটিং ও এআই ফটো প্রিসেটে চমক

ফেইসবুক ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে মেটা নিয়ে এসেছে নতুন ভিডিও এডিটিং টুলস। এর পাশাপাশি যুক্ত হয়েছে ‘এআই ফটো প্রিসেট’ নামক একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ধরনে বৈচিত্র্য আনতে পারবেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে স্থির ছবিকে সচল করতে ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচারও চালু করেছিল মেটা।

এদিকে, ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ কিছু ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। এজন্য তারা বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল দল, খেলোয়াড় এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে অংশীদারিত্ব চুক্তি করেছে। ফলে বিশ্বকাপের সময় ফেইসবুক ও ইনস্টাগ্রামে ফুটবল বিষয়ক বিশেষ ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

তথ্যসূত্রজিও নিউজ

যুক্তরাষ্ট্রের মাটিতে দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকে চমকে দিল ইরান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হিমশিম খেতে হয়েছে ইরানকে। পরিস্থিতি এমন যে ইরানকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে কি না তা নিয়েই সন্দেহ তৈরি হয়। অবশেষ যুক্তরাষ্ট্র প্রবেশ করে নিউজিল্যান্ডকে রুখে দিয়ে আজ বিশ্বকাপের মঞ্চে দাপট দেখালো ইসলামি প্রজাতন্ত্র ইরান। তারা খেলাটি ২-২ গোলে ড্র করেছে। 

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন এলিজা জাস্ট। পিছিয়ে পড়লেও ইরানের হয়ে গোল দুটি শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। 

ম্যাচে ১৭টি আক্রমণ করেছে ইরান আর নিউজিল্যান্ড ১৩টি। ইরানের লক্ষ্যে রাখা ৪ শটের দ্বিগুণ ৮টি লক্ষ্যে রাখে নিউজিল্যান্ড। 

দলগত আক্রমণে প্রথম গোলের দেখা পায় নিউজিল্যান্ড। নিজেদের প্রান্ত থেকে গোলরক্ষকের ক্লিয়ারেন্স ইরানের প্রান্তে নিয়ে বলের নিয়ন্ত্রণে নেন অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পেয়ে যান এলিজা জাস্ট। তিনি দ্রুত বল বাড়ান পাস বাড়ান সারপ্রিত সিংয়ের কাছে। 

চিপ শটে আবারও উডের কাছে বল ফেরত পাঠান সিং। বক্সে থাকা জাস্ট আরেকবার বল পেয়ে যান উডের কাছ থেকে। এবার বল পেয়ে জোরালো শটে বল জড়িয়ে দেন জালে। আর তাতেই সপ্তম মিনিটে ম্যাচে লিড নেয় নিউজিল্যান্ড। 

অস্বস্তি নিয়ে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামা ইরান যেন আরও চাপে পড়ে যায় গোল হজম করে। যদিও সেটি তারা বুঝতে দিচ্ছিল না। চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার। চালিয়ে যায় একের পর এক আক্রমণ। সেই আক্রমণের সফলতা ধরা দেয় ৩২ মিনিটে। ম্যাচে সমতা ফেরায় ইরান। 

বক্সের বাইরে বল পান সালমান গহদ্দোস। দারুণ থ্রু পাস বাড়ান শাহরিয়ার মগহানলৌয়ের দিকে। তিনি দারুণ শট নিলেও নিউজিল্যান্ডের ডিফেন্ডার সারম্যান সেটি ব্লক করে দিলেও ভাগ্যক্রমে ইরানের রামিন রেজাইয়ানের সামনে গিয়ে পড়ে বল। সুযোগটি কাজে লাগিয়ে ইরানের হয়ে সমতা ফেরান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিউজিল্যান্ডের অর্ধে একটি ফ্রি-কিক পায় ইরান। রামিন দারুণ এক ক্রসে বল তুলে দেন বক্সে। সেখানে থাকা নেমাতি বল জালে পাঠিয়ে উল্লাস শুরু করেন। 

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে ইরান। ফলে ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এলিজা। ইরানকে চমকে দিয়ে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিড নেয় নিউজিল্যান্ড। ক্রিস উডের কাছ থেকে পাস পেয়ে বক্সে ঢুকেন এলিজা জাস্ট। ইরানের গোলরক্ষককে পয়াস্ত করে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ইরানকে হতাশ করেন এলিজা জাস্ট। 

যদিও মিনিট দশেকের বেশি লিড ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ডান প্রান্তে বল পান আগের গোলদাতা রামিন রেজাইয়ান। দুর্দান্ত ক্রসে তিনি বল ভাসিয়ে দেন বক্সে। সেখানে দারুণভাবে উঠে হেড করেন মোহাম্মদ মোহেবি। নিখুঁত সেই হেড পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায় ৬৪ মিনিটে। ফলে ম্যাচে আবারও সমতা ফেরায় ইরান। 

এরপর একাধিক চেষ্টা চালায় দুই দলই। কিন্তু কেউই কোনো গোল করতে না পারায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। আগামী ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইরান। একইদিন মিশরের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। 

নিজের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ভারতের জয়পুরে প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে একাধিকবার চড় মারার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জয়পুরের শহীদ স্মারকে আয়োজিত এ বিক্ষোভে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমর্থকদের কাঁধে চড়ে জনতার মধ্যে দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে আঘাত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিজিৎ দিপকের সমর্থকেরা অভিযুক্ত যুবকদের ধরে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিক্ষোভকারীরা পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। তারা দুর্নীতির বিরুদ্ধেও স্লোগান দেন এবং নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

হিলিতে নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ৪

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি থেকে ৩০টি পিস নেশা জাতীয় ইনজেকশনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ই জুন) দুপুর ২টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন, হাকিমপুর থানার মামলা নম্বর-১৮, ধারা-৩৬(১) সারণির ৮(খ) ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ নম্বর আসামির বাড়ি থেকে এই মাদক উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (৫৫), পিতা: মৃত সিরাজ বিশ্বাস, সাং- দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ), থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর। মোঃ মহিদুল ইসলাম (২৭), পিতা: মোঃ মমতাজ আলী, সাং- সান্তাহার (হাউজিং কলোনী), থানা- আদমদীঘি, জেলা- বগুড়া। মোঃ শামীম (২৫), পিতা: মোঃ শামছুল, সাং- পুরাতন বাজার, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট। মোঃ মারুফ (২২), পিতা- মোঃ রনি, সাং- পুরাতন বাজার, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং আজ দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নোয়াখালীর নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দায়িত্ব গ্রহণ

নোয়াখালী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব এন এম নাসিরুদ্দিন।
সোমবার (১৫ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের আগে নোয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্ব গ্রহণ শেষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হন।
এন এম নাসিরুদ্দিন ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নোয়াখালী জেলায় যোগদানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা!

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে সঞ্চিতার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, অভিনেত্রী সঞ্চিতা । 

আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মচ্ছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ (এডিআর) নথিভুক্ত করেছে পুলিশ। 

মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে সঞ্চিতার শেষ পোস্টও নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। শনিবার একটি রিল পোস্ট করেছিলেন তিনি, সেখানে খুব হাসিখুশি ভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী। একটি প্রাণবন্ত গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিওর মন্তব্যে শোকপ্রকাশ করছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, ঠিক কী হয়েছিল! ওই রিলটি পোস্ট করার মাত্র ১৮ ঘণ্টা পরেই তাঁর মৃত্যুর খবর সামনে আসে। 

অল্প সময়েই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের অবস্থান তৈরি করেছিলেন সঞ্চিতা উগালে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’তে রুচিতা চরিত্রেও অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। 

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ছোট চরিত্রে কাজ করেছেন সঞ্চিতা। ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশলের অভিনীত চরিত্রের সঙ্গে যুক্ত তারা রানির কনিষ্ঠ বয়সের ভূমিকায় অভিনয় করেন তিনি। সূত্র: এনডিটিভি 

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ, কোথায় যাবে কোনটি?

রাজধানীর ৪টি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এ উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় দফার সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

চারটি আন্তঃনগর বাস টার্মিনাল হলো, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল।

সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। সভায় ট্রাফিক সিগন্যালিং এআই ক্যামেরা স্থাপনের সুফল প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান সাংবাদিকদের বলেন, ‘যানজট নিরসনে হকারদের বিকল্প কর্মসংস্থান এবং ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করার বিষয়ে আলোচনা হয়েছে। বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে দীর্ঘদিন ধরে ব্যাপক বিনিয়োগ হয়েছে এবং জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন এটি পরিত্যক্ত ঘোষণা করা হলে সেটি নেতিবাচক উদাহরণ হবে। তাই প্রকল্পটি কীভাবে উন্নত করে পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। আগামী ৭ দিনের মধ্যে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ‘ঢাকা শহরের টার্মিনালকেন্দ্রিক যানজট কমাতে মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো শুধু যাত্রী নেওয়ার সময় টার্মিনালে আসবে। একইভাবে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধান নিয়েও কাজ চলছে। আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালু করা হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে। গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হবে। হকারদের উচ্ছেদ না করে আবার বিশৃঙ্খল অবস্থায়ও না রেখে কীভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘মহাখালী এলাকায় রাস্তার ওপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে, সে জন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন

সিরাজগঞ্জের কামারখন্দ থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেলে কামারখন্দ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলীর নেতৃত্বে এসআই বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জুন ২০২৬ তারিখ রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাটোর জেলার সিংড়া থানা ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার করা হয়— সিরাজগঞ্জের সাদেক আলী ওরফে মোকাদ্দেস (৬২), হৃদয় হাসান (২৬), এনায়েতপুর থানার পাকড়তলা এলাকার বাসিন্দা এবং এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়া এলাকার মো. ইমদাদুল হক ও মো. সুজন (৩১), শাহজাদপুর উপজেলার বাওসাগরি এলাকার বাসিন্দা। মো. আরিফুল ইসলাম ওরফে সবুজ (৩১), নাটোরের সিংড়া উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা।
এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জয়নব খাতুন (স্বামী-সবুজ মিয়া), কামারখন্দ উপজেলার ময়নাকুল এলাকার বাসিন্দাকেও গ্রেফতার করে সোমবার ১৫ জুন দুপুরে আদালতে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সাদেক আলীর বিরুদ্ধে ডাকাতি ও চুরির ৫টি মামলা, হৃদয় হাসানের বিরুদ্ধে ৭টি, সুজনের বিরুদ্ধে ১৩টি, সবুজের বিরুদ্ধে চুরি, ডাকাতির চেষ্টা ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের ৫টি এবং ইমদাদুলের বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৫টি মামলা বিচারাধীন রয়েছে।
জিজ্ঞাসাবাদে সাদেক আলী কামারখন্দ থানার টিটিসিতে ডাকাতি, নাটোর সুগার মিলে ডাকাতি, রাজশাহীর মোহনপুরের কেশরহাট কোল্ড স্টোরেজে ডাকাতি এবং মানিকগঞ্জের সাটুরিয়া থানার পপুলার পলিথিন কারখানায় ডাকাতিসহ আরও কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, হৃদয় হাসান, সুজন ও ইমদাদুল এর আগে নাটোর সুগার মিল, কেশরহাট কোল্ড স্টোরেজ, গোদাগাড়ি এবং সাভারের ধামরাই এলাকার ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিল। পরে জামিনে বের হয়ে তারা আবারও অপরাধে জড়িয়ে পড়ে।
তদন্তে জানা গেছে, চক্রটি ছোট পিকআপ গাড়ি ব্যবহার করে বিভিন্ন বড় প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করত। এরপর প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সাবস্টেশনে ব্যবহৃত তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যেত।
গ্রেফতারকৃতরা কামারখন্দ উপজেলার চৌবাড়ি কৃষ্ণপুর গ্রামের বন্ধ হয়ে যাওয়া ফেঞ্চি মিল্ক অ্যান্ড এগ্রো ফ্যাক্টরিতে ডাকাতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কামারখন্দ থানা পুলিশ।

‘লিওনেল মেসি এবারের বিশ্বকাপ জিততে পারবে না’

ফুটবল বিশ্বকাপের গত আসর শুরুর আগেই আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, সেটি তার শেষ বিশ্বকাপ। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হয়ে যোগ্যতা অর্জন পর্বে খেলে দলকে আবার বিশ্বকাপে তুলেছেন। তারপরও বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তিনি এবারের বিশ্বকাপে খেলছেন। তার সুযোগ রয়েছে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে পর পর দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। তিনি আরও একবার বিশ্বকাপ জিতুন, এমনটা চান না ইংল্যান্ডের ফুটবলার ড্যান বার্ন। তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন।

নিউক্যাসল ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আশা করছি, মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন। এবারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।

কেন এমন কথা বললেন বার্ন? তার ব্যাখ্যা, গত বারই মেসি বিশ্বকাপ জিতেছে। ফুটবলের আর কোনও ট্রফি জেতা ওর বাকি নেই। এবার বাকিদের সুযোগ। আশা করি, ফুটবল দেবতাও চান, এবার অন্য কোনও দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই চলে যাবে।

বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল

ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা যুদ্ধবিধ্বস্ত দেশ ইরানের সমর্থনে সিরাজগঞ্জে পাতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) শহরের বাজার স্টেশন মুক্তির সোপান এলাকা থেকে ৪০ ফিট লম্বা ইরানের পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে সমর্থকেরা।

ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ফুটবল দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মিছিলটির আয়োজন করা হয়।

ইরান সাপোর্টার সোসাইটি ও সিরাজগঞ্জ স্পোর্টসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। এ সময় তাদের তুমি কে আমি কে ইরান ইরান এমন শ্লোগান দিতে শোনা যায়।

মিছিলে নেতৃত্ব দেন ইরান সাপোটার্স সোসাইটির সভাপতি মিলন শেখ, সিরাজগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন সুজন, মাছুমপুর ক্রীড়াচক্রের কর্মকর্তা শাহরিয়ার তুষার ও সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মিলন প্রমূখ।

শ্রেষ্ঠ ইউএনও’র সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম

​সরকারের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন ইউএনও মো. খাইরুল ইসলাম। তাঁর এই ধারাবাহিক সফলতার স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁও জেলা প্রশাসন তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত করে।
​সোমবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ‘শিক্ষার মান উন্নয়ন’ বিষয়ক একটি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক শ্রেষ্ঠ ইউএনও মো. খাইরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
​সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
​পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি আগামী দিনে জনগণের সেবায় এবং সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের হতদরিদ্র কৃষক মোঃ জামরুল হাসানের স্ত্রী মোছাঃ শাপলা পারভীন। অন্যের জমিতে কাজ করে এবং ট্রলি চালিয়ে চলে জামরুলের সংসার। সহজসরল গৃহবধূ শাপলা পারভীনের দিন কাটে স্বামীর সংসারে সন্তানদের দেখাশোনা আর হাঁস মুরগী পালন করে। আর এই শাপলা পারভীনের নামেই উঠেছে ১ লাখ টাকার ঋণ। শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন” প্রকল্পের আওতায় লাখ টাকা ঋণ উত্তোলন হয়েছে শাপলা পারভীনের নামে। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে ঋণ উত্তোলন হলেও শাপলা পারভীন বা তার স্বামী জামরুল হাসান কেউ জানেনা কিভাবে তাদের মাথায় উঠলো এই ঋণের বোঝা। এমনকি তারা ঋণের জন্য কোন প্রকার আবেদনও করেননি সমবায় অফিসে।
অপরদিকে পোতাজিয়া ইউনিয়নের ভ্যানচালক ফজলুল হকের স্ত্রী মোছাঃ আসমা খাতুন ঋণের জন্য আবেদন করলেও অফিস থেকে জানানো হয় তাদের ঋণ পাশ হতে দেড়ি হবে। অথচ উপজেলা সমবায় কার্যালয়ের ঋণগ্রহীতাদের তালিকায় রয়েছে আসমা খাতুনের নাম। তার নামেও ১ লাখ টাকা ঋণ উত্তোলন হয়েছে মে মাসের শেষ সপ্তাহে।
একই ভাবে নুকালী গ্রামের সোবাহান প্রামানিকের স্ত্রী মোছাঃ ছালমা খাতুনও আবেদন করেছিলেন ঋণের জন্য। একই সময়ে ছালমা খাতুনের নামেও ১ লাখ টাকার ঋণ উত্তোলন হলেও অফিস থেকে ছালমা খাতুনকে জানানো হয়েছে তাদের আবেদন এ বছর পাশ হয়নি। গ্রামের সহজসরল গৃহবধূদের মাথায় কিভাবে এমন ভৌতিক ঋণের বোঝা উঠলো তার সঠিক জবাব নেই উপজেলা সমবায় অফিসেও।
জানা যায়, চলতি বছরে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন” প্রকল্পের আওতায় বাঘাবাড়ি সমিতির মাধ্যমে মোট ৮ জন মহিলাকে ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। মে মাসের শেষ সপ্তাহে ঈদুল আজহার ছুটির আগে ৮ জন মহিলার নামে ঋণ উত্তোলন হলেও জানে না ঋণগ্রহীতারা। ৮ জনের মধ্যে মাত্র দুইজন ঋণের টাকা পেলেও বাকীদের নামে উত্তোলন হওয়া ঋণের টাকা কোথায় জানেনা কেউ। এমন ভৌতিক ঋণের বোঝা মাথায় নিয়ে দুঃশ্চিন্তায় গ্রামের  সহজসরল নারীরা।
সরজমিনে গেলে নুকালী গ্রামের মোঃ ফজলুল হকের স্ত্রী মোছাঃ আসমা খাতুন, মোঃ সোবহান প্রামাণিকের স্ত্রী মোছাঃ ছালমা খাতুন, পোতাজিয়ার মোঃ জামরুলের স্ত্রী শাপলা পারভীন জানান, তাদের নামে কিভাবে ঋণ উত্তোলন হয়েছে তা কেউ জানেন না। এই ঋণের টাকা কে তুলে নিয়ে তাদের মাথায় চাপিয়ে দিয়েছে তার জবাব অবশ্যই উপজেলা সমবায় অফিসকে দিতে হবে।
এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল রানা জানান, ঋণগ্রহীতাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে বাঘাবাড়ি সমিতির মাধ্যমে মোট ৮ জনকে ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে তাদের প্রত্যেককে চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। তবুও কেন তারা টাকা পায়নি তা খতিয়ে দেখা হবে।
বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, “যাদের নামে ঋণ দেওয়া হয়েছে তারা যদি না পেয়ে থাকে তাহলে তো ভয়ংকর ঘটনা। এমনটা যদি হয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

শিশুসহ ৯ জনের ঠাঁই শূন্যরেখায়, বাড়ছে মানবিক সংকট

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার হয়ে দুই শিশুসহ নয়জন দুই দিন ধরে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) আটকে রয়েছেন। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে চরম মানবেতর দিন কাটছে তাদের। আটকে পড়া দুই শিশু অসুস্থ হয়ে পড়লেও মিলছে না কোনো জরুরি চিকিৎসাসেবা।

সীমান্তে উদ্ভূত এই পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। ফলে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) ভোর পাঁচটার দিকে ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক ১০৬০ মেইন পিলারের ১-এস সাব-পিলারের নিকটবর্তী গেট খুলে ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে পুশইনের চেষ্টা করেন। অন্যদিকে, একই সীমান্তের আন্তর্জাতিক ১০৬৫ নম্বর মেইন পিলারের নিকটবর্তী ভুন্দুরচর-ইজলামারী এলাকা দিয়ে আরও তিন নাগরিককে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং স্থানীয় জনতার কড়া নজরদারি ও তৎপরতার কারণে পুশইনের শিকার ব্যক্তিরা সোমবার (১৫ জুন) পযর্ন্ত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। তারা দুই দেশের শূন্যরেখায় আটকা পড়েন।

সীমান্তের বাসিন্দারা জানান, গত দু’দিন ধরে তীব্র রোদ ও বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত খোলা আকাশের নিচেই অবস্থান করছেন তারা। তাদের সঙ্গে থাকা দুই শিশু বৈরী আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে। তবে, পুশইনের শিকারদের খাবার ও পানি পৌঁছে দিচ্ছেন বাংলাদেশে সীমান্তের গ্রামবাসীরা।

সীমান্তের বাসিন্দা আলী হোসেন কালবেলাকে বলেন, ‘ভোররাতে বিএসএফ অন্যায়ভাবে এদের পুশইন করেছে। তারা যদি বাংলাদেশিও হয়ে থাকে, তবে বিএসএফ রাষ্ট্রীয় নিয়মে তাদের ফেরত পাঠাতে পারত। তা না করে ভোররাতে সবার অগোচরে তাদের ঠেলে দেওয়া হয়েছে। আমরা গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্তে পাহারা দিচ্ছি। তবে মানবিক দিক বিবেচনা করে বিজিবি তাদের পানি ও খাবারের ব্যবস্থা করেছে।’

শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া কালবেলাকে বলেন, ‘বিএসএফ জোর করে এদের আমাদের সীমান্তের দিকে ঠেলে দিয়েছে। খোলা আকাশের নিচে এরা খুব কষ্টে আছে। বিশেষ করে বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়ায় আমরা খুব উদ্বেগের মধ্যে আছি। আমরা স্থানীয়ভাবে তাদের দেখভাল করার চেষ্টা করলেও শূন্যরেখায় থাকায় আইনি জটিলতায় মূল চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। দ্রুত এর একটা মানবিক সমাধান হওয়া দরকার।’

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গয়টাপাড়া বিজিবির ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘শূন্যরেখায় আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ফলে এখনও সীমান্তের শূন্যরেখায় কড়া পাহারায় দিন কাটছে ওই নাগরিকদের।’

সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি, ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য নিষেধাজ্ঞা

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে কার্যকরী বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে। এর মাধ্যমে কোনো ব্যক্তির বয়স নির্ভুলভাবে যাচাই করা হবে। এ জন্য মুখমণ্ডল স্ক্যান করা বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করবে প্ল্যাটফর্মগুলো।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।

যুক্তরাজ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মকে ইতোমধ্যেই একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হয়।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনো ধরনের আপস করতে চাই না।

ধর্ষণের শিকার নারী-শিশুদের ৪১,৫৫৫টি ডিএনএ প্রোফাইল সম্পন্ন

নির্যাতনের শিকার নারী ও শিশুর দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং সাতটি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি থেকে এ পর্যন্ত মোট ৪১ হাজার ৫৫৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের সপ্তম দিন লিখিত এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান জানতে চান, দেশে দীর্ঘদিন যাবৎ চলে আসা শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধের জন্য কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করবেন কিনা?

জবাবে মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬ সংসদের প্রথম অধিবেশনে আইনটি পাস করা হয়। শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধগুলেঅর বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২৬ অনুযায়ী পরিচালিত হবে। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন ২০১৪-এর বিধান অনুযায়ী ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) পরীক্ষা করতে হবে। ২০২৫ সালের সংশোধনীর মাধ্যমে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া অধিকতর দ্রুততর করা হয়েছে, অভিযোগ গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্নের বিধান সংযোজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, নারী ও শিশুর সুরক্ষার নিমিত্ত বিভিন্ন আইন, বিধিমালা, নীতিমালা এবং কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় ‘নারী নীতি ২০১১, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬’, ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন ২০১৪ ও বিধিমালা ২০১৭’, ‘বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮’, ‘বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০)’ প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুকে সেবা প্রদানের জন্য সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হবে। বর্তমানে ১৪টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) নারী ও শিশু চিকিৎসা, আইনি, পুলিশি ও মনোসামাজিক কাউন্সিলিং, পুনর্বাসন ও সামাজিক পুনঃএকত্রিকরণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ৮২ হাজার ৬৭৮ জনকে সেবা দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যায়ক্রমে স্থাপিত ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারসমূহে এক লাখ ৭০ হাজার ৫২৩ জন নির্যাতনের শিকার নারী ও শিশু সেবা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক ২৪ ঘণ্টা সেবা প্রদানকারী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার-১০৯ (টোল ফ্রি)-এর মাধ্যমে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৪৬ হাজার ৯৪০ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে।

নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য মনোসামাজিক নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকায় ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং ৩৭টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ন্যাশনাল ও ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার হতে মোট ৩৮ হাজর ৬১ জন নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে। সারভাইভের পরিবার এবং সংশ্লিষ্ট সকলকে তথ্য, আইনি পরামর্শ, পুলিশি, মনোসামাজিক কাউন্সেলিং সেবা পেতে সহায়তা, উদ্ধার, বাল্যবিবাহ বন্ধসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। হেল্পলাইন হতে মোট ১৮ হাজার ৮২৪টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষ বা জন্মস্থান নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি’ প্রতিরোধ এবং সুরক্ষা নিশ্চিত করার নিমিত্ত উক্ত আইন করা সমীচীন ও প্রয়োজন বিধায় কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আইন, ২০২৬ প্রণয়ন কার্যক্রম চলমান। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ রহিতক্রমে পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তির সুরক্ষা নিশ্চিতকরণ ও পারিবারিক সহিংসতায় সংগঠিত অপরাধসমূহ প্রতিরোধ, দমন ও অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন রুল্পে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, ২০২৬ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

One thought on “নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ

আপডেট টাইম : ০৯:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬