সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নবান্ন উৎসবে তাড়াশে ঐতিহ্যবাহী মাছের মেলা

নবান্ন উৎসব উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহ্যবাহী মাছের মেলা জমে উঠেছে। মেলায় থরে থরে সাজানো রয়েছে রুই, কাতলা, বোয়াল, পাঙাশ, মৃগেল ও সিলভার কার্পসহ হরেক রকমের মাছ। সারি সারি দোকান। ক্রেতা-বিক্রেতাদের দরদামের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন।
উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল দেওড়া বাজারে নবান্ন উৎসব ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে একদিনের এই ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’।
এবার মেলায় আমদানি হয়েছে এক কেজি থেকে ২৫ কেজি ওজনের নানা জাতের মাছ। জমজমাট এ মাছের মেলায় আসা নানা বয়সী মানুষ উৎসাহ নিয়ে ঘুরে ঘুরে মাছ দেখছে। কেউ বা দরদাম করে সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করে কিনছে পছন্দের মাছটি।
এ মেলায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পুকুরে চাষ করা কয়েক হাজার মণ মাছ এসেছে। নবান্ন উৎসব উদযাপনে এলাকার প্রায় প্রতিটি বাড়িতে মেয়েজামাইসহ স্বজনদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করা হয়। আর তাদের আপ্যায়ন করতে মাছ কিনতে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ মেলায় ভিড় জমান। আশপাশের প্রায় ৩০ গ্রামের মানুষ একদিনের এ মাছের মেলায় আসেন বড় আকারের মাছ কিনতে।
মেলায় এ বছর থেকে সর্বোচ্চ ২৫ কেজি ওজনের কাতল মাছের আমদানি হলেও ১০ থেকে ১৫ কেজি ওজনের রুই, গ্রাস কার্প ও সিলভার কার্প মাছের আমদানি হয়েছে অনেক। ৫০০ থেকে সর্বোচ্চ ৭৫০ টাকা কেজি দরে এসব মাছ বিক্রি হচ্ছে। এর মধ্যে  পাঁচ থেকে ১০ কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে বেশি।
গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যকে লালন করতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ঘিরে এমন মাছের মেলার  আয়োজনে খুশি এলাকার সব শ্রেণির মানুষ।  এ মাছের মেলা ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নবান্ন উৎসবে তাড়াশে ঐতিহ্যবাহী মাছের মেলা

আপডেট টাইম : ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫