সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নবীজীকে কটুক্তিকারী যুবকের ফাঁসির দাবীতে বেলকুচিতে বিক্ষোভ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 142

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

জনতার কন্ঠ প্রতিবেদক

সিরাজগঞ্জের বেলকুচিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লীরা। মালয়েশিয়া প্রবাসী শাকিল আহমেদ নামে এক যুবক সম্প্রতি ফেসবুক পোস্টে মহানবীকে কটুক্তি করেছে বলে অভিযোগ উঠেছে। ওই যুবককে নাস্তিক উল্লেখ করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। শাকিল আহমেদ উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী গ্রামের আমজাদ শেখের ছেলে।

শুক্রবার (২২ আগষ্ট) উপজেলার তামাই কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে মুসুল্লীরা। বিক্ষুব্ধ মুসুল্লিরা এ সময় শাকিল আহমেদকে নাস্তিক দাবী করে তার ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শাকিল আহমেদ নামে এক যুবক ৭ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। তিনি গত ১৮ আগষ্ট আমাদের মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। নবীকে কটুক্তির প্রতিবাদে তামাই এলাকায় জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসুল্লিরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নবীজীকে কটুক্তিকারী যুবকের ফাঁসির দাবীতে বেলকুচিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫