সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নরসিংদীতে মানবপাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে

নরসিংদীতে মানবপাচার মামলার আসামি জাকির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলী আহসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি জাকির হোসেন (৩৫) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন লিবিয়া ও বাংলাদেশে অবস্থান করে নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নদীপথে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, জাকির হোসেনের বিরুদ্ধে ২০২৫ সালের দুটি মানবপাচার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক মো. আলী আহসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, বেলাব থানায় জাকির হোসেনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মানবপাচার মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নরসিংদীতে মানবপাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে

আপডেট টাইম : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬