সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নাচোলে অবসরে যাওয়া শিক্ষককে বিদায়ে অশ্রুসিক্ত সবাই

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবসরে যাওয়া এক শিক্ষককে বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বর্ধাই চন্ডিপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ( কৃষি ) মোঃ ফাইজুদ্দীন (টুনু মাস্টার) কে এমন এক বিদায় সংবর্ধনা দেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটি। এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক অত্র মাদ্রাসা, মোঃ জসিম উদ্দিন, প্রভাষক, অত্র মাদ্রাসা, মোঃ আব্দুল কাইয়ুম, অফিস সহকারী অত্র মাদ্রাসা, মোছাম্মৎ শিরিনা আক্তার, শিক্ষক অত্র মাদ্রাসা, মোঃ শামসুল হক, সদস্য ম্যানেজিং কমিটি, মোহাম্মদ মিঠু, সদস্য ম্যানেজিং কমিটি। এছাড়াও অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাওলানা মোঃ আতাউর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা যে শিক্ষককে বিদায় দিতে চলেছি তিনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে কঠোর পরিশ্রম করে এসেছেন, তাকে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে”।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বাবুল আক্তার, শিক্ষক অত্র মাদ্রাসা।

বিদায়ী শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ১৯৯৬ সালের ১ লা ডিসেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ভোলাহাট উপজেলার বাচ্চামারি হাই স্কুল ও বি আর ডিপি অফিসে কর্মরত ছিলেন।

তিনি ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামে ১৯৬৬ সালে নানা-নানির বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খুবই মেধাবী ছাত্র।

তিনি ১৯৮০ সালে ভোলাহাট রামেশ্বর ইনস্টিটিউট থেকে এস এস সি, ১৯৮৩ সালে রাজশাহী শাহমুখদুম কলেজ থেকে এইচ এস সি, ১৯৮৬ সালে রহনপুর ইউসুফ আলী কলেজ থেকে বিএসসি এবং ১৯৯৮ সালে রাজশাহী বিএড কলেজ থেকে বিএড পাস করেন। বিবাহিত জীবনে তিনি তিন সন্তানের জনক। বড় ছেলে ও ছোট মেয়ে আমেরিকা প্রবাসী এবং মেজো ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার।

পরিশেষে বিদায়ী শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন তাঁর এক মাসের বেতন অত্র মাদ্রাসায় দান করেন।

সামাজিকভাবে তিনি মানবাধিকারের নাচোল উপজেলা শাখার অর্থ সম্পাদক এবং হেলাল ফাউন্ডেশন এর মহাসচিব এর দায়িত্ব পালন করে আসছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নাচোলে অবসরে যাওয়া শিক্ষককে বিদায়ে অশ্রুসিক্ত সবাই

আপডেট টাইম : ০৫:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬