সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নাচোল সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময়মত অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দের বিরুদ্ধে সময় মত অফিসে না আসার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মকর্তা সপ্তাহে ৩ থেকে ৪ দিন অফিসে আসেন ১১টার পরে। তিনি রাজশাহী থেকে কমিউটার ট্রেনে ১১টার সময় এসে অফিস করেন, যা সকাল ৯টায় সরকারি নিয়মে অফিসে উপস্থিত থাকার কথা। কিন্তু নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকারি টাইমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মকর্তা তার নিজের খেয়াল খুশি মত অফিস করেন । এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার অনেক সেবাগ্রহীতা।
গত ১২,১৩,১৪ এবং ১৬ জুলাই বেলা ১১টার সময় নাচোল উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে গিয়ে তাকে দেখতে পাওয়া যায় নি। অফিসের কর্মচারিরা জানান, সমবায় কর্মকর্তা এখনো অফিসে আসেন নি। তবে তিনি ছুটি নিয়েছেন কি না তা তাদের জানা নেই।
জানা গেছে, নাচোল সমবায় কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিসে আসেন দেরি করে। তিনি পরিবার নিয়ে রাজশাহীতে থাকেন। প্রতিদিন অফিস করেন রাজশাহী থেকে এসে। আবার কোন কোন দিন অফিস টাইম শেষ না করেই দুপুর ১২.৪০ মিনিটের কমিউটার ট্রেনে বাড়ি চলে যান। সেবা নিতে আসা এক সেবা গ্রহীতা বলেন, “গত রবিবার আমি সমিতির কাজে অফিসে এসেছিলাম কিন্তু বেলা ১১টার পর্যন্ত অপেক্ষা করে স্যারকে না পেয়ে বাড়ি ফেরত যেতে হয়েছে।”
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসার মোখলেছুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, “নাচোল সমবায় অফিসারকে এর আগেও শোকজ করা হয়েছিল। পরবর্তীতে আর দেরি হবেনা বলে তিনি শোকজ এর জবাব দিয়েছিলেন। যেহেতু সতর্ক করার পরও তিনি সরকারি নির্দেশনা না মেনে দেরিতে অফিস করছেন, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে তার বিরুদ্ধে বিভাগীয়  ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে নাচোল সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন, “বেশিরভাগ সময় আমি বাসে আসি সময় মত।” সরকারি নিয়ম অনুযায়ী অফিস টাইম কয়টা থেকে জানতে চাইলে তিনি বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী অফিস টাইম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।” ট্রেনের কথা জানতে চাইলে তিনি বলেন,  “আমি সপ্তাহে ২/১ দিন কম্পিউটার ট্রেনে এসে অফিস করি।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নাচোল সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময়মত অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬